News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০১, ৮ এপ্রিল ২০১৫
আপডেট: ০০:৩৪, ১৮ জানুয়ারি ২০২০

‘অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি পুঁজিবাজার বিকাশে সহায়ক’

‘অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি পুঁজিবাজার বিকাশে সহায়ক’

ঢাকা: দক্ষ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি পুঁজিবাজার বিকাশে সহায়ক বলে মন্তব্য করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের (ডিএসই) পরিচালক মো. শাকিল রিজভী।

ডিএসই ভবনে গতকাল শেষ হওয়া ৩ দিনব্যাপী অ্যাসেট ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে তিনি এ মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্তব্যে এসময় তিনি বলেন, “দক্ষ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি সম্ভাবনাময় পুঁজিবাজারের টেকসই বিকাশে সহায়তা করতে পারে। এ কোম্পানির মূলকাজ হলো, গ্রাহকের যৌথ তহবিল বিভিন্ন সিকিউরিটিজে বিনিয়োগের মাধ্যমে তা লাভজনকভাবে পরিচালনা করা।”

তিনি আরো বলেন, বিনিয়োগকারীদের কষ্টার্জিত অর্থ গবেষণালব্ধ ও যথাযথ নিয়ম মেনে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোকে বিনিয়োগ করতে হবে। আর এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত।”

শাকিল রিজভী বলেন, “সিকিউরিটিজের মুভমেন্ট ভালোভাবে বুঝতে পারলে পোর্টফোলিও ভালো হবে এবং ফান্ডের বিনিয়োগকারীরা উপকৃত হবে। ভালো পোর্টফোলিও তৈরি করার ক্ষেত্রে এ কোম্পানিগুলোর দায়িত্ব অনেক বেশি।”

উল্লেখ্য, ৫ এপ্রিল ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ড. স্বপন কুমার বালা ৩ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। আর গতকাল এ কর্মশালার সমাপনী দিনে শাকিল রিজভী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

কর্মশালার রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক এম হাসান মাহমুদ, সহকারী পরিচালক শেখ মো. লুৎফর কবীর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম।

নিউজবাংলাদেশ.কম/জেএস/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়