‘প্রাণের কারখানায় ১০ হাজার লোকের কর্মসংস্থান হয়েছে’
ঢাকা: প্রাণ-আরএফএল গ্রুপের কারখানা ‘হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক’ একবছরে ১০ হাজার লোকের কর্মসংস্থানে সুযোগ সৃষ্টি করেছে।
মঙ্গলবার পার্কে আয়োজিত এক মতবিনিময়ে এ তথ্য জানানো হয়। ২০১১ সালে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের ওলিপুরে প্রাণ-আরএফএল গ্রুপের কারখানা ‘হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক’ গড়ে তোলা হয়।
অনুষ্ঠানে বক্তরা বলেন, “২০১৪ সালে সীমিত পরিসরে উৎপাদন কার্যক্রম শুরু হয়ে গত একবছরের ব্যবধানে কারখানাটিতে প্রায় ১০ হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। কারখানার কাজ পুরোপুরি সম্পন্ন হলে বিপুল পরিমাণ জনবল নিয়োগ করা হবে।”
অনুষ্ঠানে প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল, হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের জেনারেল ম্যানেজার এইচ এম মঞ্জুরুল হক, বাইসাইকেল প্লান্টের জেনারেল ম্যানেজার জাফর ইকবাল, আরএফএলের সিনিয়র প্লান্ট ম্যানেজার আব্দুল্লাহ আল মাহমুদ, সিনিয়র ম্যানেজার প্রাণ-অ্যাডমিন এহসানুল হাবিবসহ প্রাণ-আরএফএল গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজবাংলাদেশ.কম/জেএস/এমএম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








