News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২৬, ৭ এপ্রিল ২০১৫
আপডেট: ০০:৩৪, ১৮ জানুয়ারি ২০২০

শ্রমিক কল্যাণে কর্ণফুলি ফার্টিলাইজারের অনুদান

শ্রমিক কল্যাণে কর্ণফুলি ফার্টিলাইজারের অনুদান

ঢাকা: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে লভ্যাংশ থেকে ১ কোটি ১৭ লাখ ৩২ হাজার টাকার চেক দিয়েছে কর্ণফুলি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড।

কোম্পানির কর্মকর্তারা শিল্প সচিব মোশাররফ হোসেন ভূঁইয়ার (এনডিসি) নেতৃত্বে এ চেক হস্তান্তর করেছে।

মঙ্গলবার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুজিবুল হকের কাছে এ চেক হস্তান্তর করা হয়েছে। এটিই প্রথম সরকারি প্রতিষ্ঠান, যারা এই তহবিলে লভ্যাংশের টাকা জমা দিল।

চেক হস্তান্তর অনুষ্ঠানে অন্যদের মধ্যে মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর মহাপরিদর্শক সৈয়দ আহমেদ,  শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ডিজি যুগ্মসচিব ফয়জুর রহমান এবং কোম্পানির পক্ষে জেনারেল ম্যানেজার (মানব সম্পদ) আসিফ আইনুল হক, কোম্পানির সেক্রেটারি রবিউল হক চৌধুরী, ডেপুটি জেনারেল ম্যানেজার জিয়াউল আবেদীন ও সিবিএর প্রেসিডেন্ট ওসমান গনি রাসেল এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শ্রম আইন ২০০৬ অনুযায়ী, কোম্পানির নিট  লভ্যাংশের ৫ ভাগের ১০ ভাগ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে জমা দিতে হয়।
 
নিউিজবাংলাদেশ.কম/টিআইএস/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়