News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:২৭, ৬ এপ্রিল ২০১৫
আপডেট: ০০:৩৪, ১৮ জানুয়ারি ২০২০

আরটিজিএস পদ্ধতিতে ব্যাংক লেনদেনের নির্দেশ

আরটিজিএস পদ্ধতিতে ব্যাংক লেনদেনের নির্দেশ

ঢাকা: বাংলাদেশে কার্যরত ব্যাংকগুলোকে আগামী ৮ অক্টোবর ২০১৫ থেকে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্টের (আরটিজিএস) আওতায় লেনদেন পরিচালনার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার কেন্দ্রীয় ব্যাংক এক প্রজ্ঞাপন জারি করে সব তফসিলি ব্যাংক নির্বাহীদের এ পদ্ধতি চালু করার নির্দেশ দিয়েছে। এ জন্য যা কিছু করা প্রয়োজন, তারও একটি নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আরটিজিএসের মাধ্যমে মাত্র ১ মিনিটেই ব্যাংকের লেনদেন সম্পন্ন করা যাবে। বিশ্বের যে কোনো স্থান থেকে গ্রাহক ও ব্যাংক এ লেনদেনে করতে পারবে। যার ফলে আর্থিক ব্যবস্থায় ব্যাপক গতি আসবে। যাতে নিরাপদ থাকবে গ্রাহক এবং ব্যাংক। এর মাধ্যমে স্থানীয় মুদ্রায় লেনদেনের পাশাপাশি দেশের অভ্যন্তরে বৈদেশিক মুদ্রার লেনদেনও সম্পন্ন করা যাবে।

কেন্দ্রীয় ব্যাংকের গাইডলাইনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের আরটিজিএস প্রক্রিয়ায় ব্যাংক লেনদেন করতে সকল তফসিলি ব্যাংকগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে। এ প্রক্রিয়াতে লেনদেন শুরু করতে হবে চলতি বছরের ৮ অক্টোবরের মধ্যে।

এতে আরও বলা হয়, যাদের ভেন্ডর পছন্দ করা হয়নি, তাদের ৩১ জুনের মধ্যে তা সম্পন্ন করতে হবে।

এছাড়া প্রয়োজনীয় হার্ডওয়ার ও সফটওয়্যার ইনস্টল করতে হবে ১৭ আগস্টের মধ্যে। এ দুটি কাজ হয়ে গেলে ১৪ সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষামূলক কাজ শেষ করে এ বিষয়ে ১ অক্টোবরের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সমন্বয় করতে বলা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/জেএস/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়