আইএসপিএবি’র নতুন কার্যনির্বাহী পরিষদ
ঢাকা: ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) ২০১৫-১৭ মেয়াদে এমএ হাকিম সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মো. ইমদাদুল হক নির্বাচিত হয়েছেন।
শনিবার আইএসপিএবি’র কার্যনির্বাহী পরিষদের এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে অন্যান্য পদে, এফ.এম. রাশেদ আমিন সহ সভাপতি, কামাল হোসেন সহ সাধারণ সম্পাদক ও সুব্রত সরকার শুভ্র কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া সাত সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির পরিচালক পদে নির্বাচিতরা হলেন- গাজী জিহাদুল কবির ও নক্সাব ওমর রব্বানি উথান্ট।
নির্বাচন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন এফবিসিসিআইয়ের পরিচালক আবদুর রাজ্জাক, সদস্য ছিলেন এফবিসিসিআইয়ের সাধারণ পরিষদের সদস্য মো. আবু নাসের ও আইএসপি অ্যাসোসিয়েশনের সাধারণ সদস্য মো. রাহাত খান এবং আপিল বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন নাগিবুল ইসলাম দিপু, সদস্য ছিলেন রাসেল টি আহমেদ ও মো. রুহুল আমিন সরকার।
নিউজবাংলাদেশ.কম/সবি/এমএম
নিউজবাংলাদেশ.কম








