News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৪:২২, ৪ এপ্রিল ২০১৫
আপডেট: ০০:৩৫, ১৮ জানুয়ারি ২০২০

সপ্তাহ জুড়ে ১২ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

সপ্তাহ জুড়ে ১২ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

ঢাকা: গেল সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১২টি কোম্পানি শেয়ারহোল্ডারদের জন্য নগদ ও বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিগুলো এ লভ্যাংশ ঘোষণা করে।

লভ্যাংশ ঘোষণা করা কোম্পানির মধ্যে ফনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড নগদ ২০ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স নগদ ১০ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্স নগদ ১০ শতাংশ, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স ২০ শতাংশ লভ্যাংশের মধ্যে ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস, রূপালী ইন্স্যুরেন্স ১৫ শতাংশ লভ্যাংশের মধ্যে ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস, অ্যাপেক্স ফুটওয়্যার নগদ ৫৫ শতাংশ , ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ১২ শতাংশ লভ্যাংশের মধ্যে ৮ শতাংশ নগদ ও ৪ শতাংশ বোনাস শেয়ার, যমুনা ব্যাংক বোনাস লভ্যাংশ ১৯ শতাংশ, বিএসআরএম স্টিল নগদ ১৫ শতাংশ, আর্গন ডেনিমস বোনাস ২০ শতাংশ, ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড নগদ ১৫ শতাংশ এবং স্ট্যান্ডার্ড ব্যাংক ১৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়