News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:১৭, ১ এপ্রিল ২০১৫
আপডেট: ২২:১৫, ১৮ জানুয়ারি ২০২০

‘বাজেট হবে জনবান্ধব ও অংশগ্রহণমূলক’

‘বাজেট হবে জনবান্ধব ও অংশগ্রহণমূলক’

ঢাকা: নতুন অর্থবছরের জাতীয় বাজেট জনবান্ধব ও অংশগ্রহণমূলক হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান। আর সে লক্ষ্যে এনবিআর কাজ শুরু করেছে।

বুধবার এনবিআরের সম্মেলন কক্ষে থেকে শুরু হওয়া ২০১৫-১৬ অর্থবছরের মাসব্যাপী প্রাক-বাজেট আলোচনায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “বাজেটকে ব্যবসাবান্ধব ও এর মাধ্যমে গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ব্যবসায়ী প্রতিনিধি ও বিজ্ঞজনের পরামর্শ নেয় সরকার। এ লক্ষ্যে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও প্রতিনিধিদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা করা হয়। যাতে করে আগামীতে একটি বাস্তব ও নির্ভরযোগ্য বাজেট প্রণয়ন করা যায়।”

বাজেটের প্রাক আলোচনার প্রথমদিনে হাসপাতাল, মেডিকেল কলেজ ও হোটেলসহ সেবাখাতের ৩৭টি সংগঠনের প্রতিনিধিদের প্রস্তাব ও যুক্তি তুলে ধরেন। সভায় সংস্থার বিভিন্ন অণুবিভাগের সদস্য, বাজেট প্রণয়ণ কমিটির সদস্য, ট্যারিফ কমিশন ও বিএসটিআইয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/জেএস/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়