ভুখা মিছিল করতে না পেরে শহীদ মিনারে ফিরে গেলেন শিক্ষকরা
এ সময় শিক্ষকরা ‘দাবি মেনে নে, নয়তো বুকে বুলেট দে’, ‘৫ পার্সেন্ট দাবি মানি না, মানবো না’, ‘এক দুই তিন চার এই মুহূর্তে গদি ছাড়’ স্লোগান দেন। কিছুক্ষণ সংশ্লিষ্ট সড়ক অবরোধ করে রাখেন শিক্ষকরা। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ১৭:৪৮ ১৯ অক্টোবর ২০২৫
রাজধানীতে নাশকতার পরিকল্পনা, আ. লীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার
গ্রেফতাররা হলেন- সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুস সালেক (৪৬), ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. জামাল উদ্দীন ওরফে হাসান উদ্দীন জামাল (৪২),শেরেবাংলা নগর থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. আফজাল খাঁন সুমন (৪২) এবং ঢাকা মহানগর দক্ষিণের ওয়ারী থানা ৪১নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম বেপারী নয়ন (৪৩)।১৭:৪৭ ১৯ অক্টোবর ২০২৫
শিক্ষকদের ক্লাসে ফেরার আহ্বান শিক্ষা উপদেষ্টার
‘শিক্ষা মন্ত্রণালয় সব সময় শিক্ষকদের স্বার্থ সমুন্নত রাখতে চেষ্টা করেছে, সেই ধারাবাহিকতায় বাড়িভাড়া সংক্রান্ত যে অগ্রগতি, সেটা হয়েছে। আমরা মনে করি, শিক্ষক সমাজের অনেক বেশি পাওয়া দরকার। কিন্তু বর্তমান সীমাবদ্ধতার কারণে যে সিদ্ধান্ত হয়েছে, অর্থ মন্ত্রণালয় বরাদ্দ করেছে১৭:৩১ ১৯ অক্টোবর ২০২৫
দ্বিতীয় ওয়ানডের আগে দলে ফিরলেন নাসুম
প্রথম ওয়ানডেতে সফরকারীদের ২০৭ রানের লক্ষ্য দিয়েও মিরপুরের স্পিনবান্ধব উইকেটে ৭৪ রানের জয় তুলে নেয় বাংলাদেশ। ম্যাচ শেষে উইকেট নিয়ে নানা প্রশ্ন উঠলেও, দ্বিতীয় ওয়ানডের দল নির্বাচনে স্পিনারদের ওপর আস্থাই বাড়িয়েছে টিম ম্যানেজমেন্ট।১৭:২৯ ১৯ অক্টোবর ২০২৫
যাদের আপন ভেবে দরজা খুলে দিই, তারা আসলে বিষধর সাপ: পূর্ণিমা
যদিও কাকে উদ্দেশ্য করে এমন তীব্র মন্তব্য করেছেন, তা স্পষ্ট করেননি নায়িকা। তবে তার লেখার শব্দচয়ন ও অভিব্যক্তি ইঙ্গিত দেয় গভীর আঘাতের— হয়তো কোনো সম্পর্কের, হয়তো বিশ্বাসের।১৭:১৬ ১৯ অক্টোবর ২০২৫
‘কোন সেক্টরে নিরাপত্তা নেই, কীসের ভিত্তিতে নির্বাচন হবে’
বাংলাদেশ ভালনারেবল অবস্থানে আছে, এই অবস্থায় কীভাবে ক্রেডিবল নির্বাচন হবে? কারোর নিরাপত্তা নেই। কোন সেক্টরে নিরাপত্তা নেই। তাহলে কীসের ভিত্তিতে নির্বাচন হবে। ফেয়ার নির্বাচন দেওয়া সম্ভব নয়। এই পরিস্থিতিতে ফেব্রুয়ারিতে কীভাবে নির্বাচন হবে১৭:১০ ১৯ অক্টোবর ২০২৫
আমদানি করা সব পণ্য আগুনে পুড়ে ধ্বংস হয়েছে: উপদেষ্টা বশির
তিনি আরও বলেন, আমাদের একটি কমিটি গঠন করা হয়েছে। তারা আগুনের পূর্ববর্তী এবং বর্তমান অবস্থান পুরো ঘটনা অনুসন্ধান করবে। তারপর অংশীজনের সঙ্গে আলোচনা করে, গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সব তদন্ত সংস্থার সবাইকে একত্র করে এ রহস্য উদঘাটন করব।১৬:৩৯ ১৯ অক্টোবর ২০২৫
পুরুষ কর্মী খুঁজছে আনোয়ার গ্রুপ
প্রতিষ্ঠানটি ‘এরিয়া সেলস ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৫ নভেম্বর।১৬:২৯ ১৯ অক্টোবর ২০২৫
শাপলা প্রতীক নিয়েই এনসিপি নির্বাচন করবে: সারজিস
সারজিস আলম আরও বলেন, আমরা জুলাই সনদের আইনগত ভিত্তি চাই, জুলাই সনদের বাস্তবায়নের নিশ্চয়তা চাই। সনদ গণভোটে পাস হলে এবং গুরুত্বপূর্ণ সংস্কারগুলো হলেই আমরা স্বাক্ষর করব।১৫:৫৯ ১৯ অক্টোবর ২০২৫
বিএনপিকে ঠেকানোর জন্য নির্বাচন প্রলম্বিত করা হয়েছে: দুদু
শামসুজ্জামান দুদু আরও বলেন, একটি পাল্টা শক্তি নানাভাবে নানা মুখরোচক মিথ্যা কথা প্রচার করছে। কেউ কেউ বলছে তাদের সেই মার্কায় ভোট দিলে বেহেস্তে যাওয়া যাবে। এক আল্লাহ ছাড়া বেহেস্তের মালিক কেউ না। এমন মিথ্যাবাদীরা যদি ক্ষমতায় যায় বা ক্ষমতার আশপাশে যায় তাহলে দেশের সর্বনাশ হবে বলেও মন্তব্য করেন তিনি।১৫:২২ ১৯ অক্টোবর ২০২৫
ধামরাইয়ে ইনসেপ্টা ফার্মার কারখানায় আগুন, আহত ১০
ধামরাইয়ে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ৯ নম্বর বিল্ডিংয়ের চতুর্থ তলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। ধামরাই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে; কারো গুরুতর আঘাত হয়নি।১৫:০৫ ১৯ অক্টোবর ২০২৫
কুড়িগ্রামে দেড় মণ গাঁজাসহ দুই কারবারি গ্রেফতার
গ্রেফতার দুই মাদক কারবারিরা উপজেলার সদর ইউনিয়নের বুদারবান্নি এলাকার মৃত রজব আলীর ছেলে খোরশেদ আলম (৩৮) ও একই উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের খলিশাকোঠাল এলাকার মৃত সমসের আলীর ছেলে শফিকুল ইসলাম১৫:০৩ ১৯ অক্টোবর ২০২৫
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে পুলিশি নিরাপত্তা জোরদার
ঢাকা ও চট্টগ্রামে পরপর অগ্নিকাণ্ডের পর দেশের গুরুত্বপূর্ণ কেপিআই স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশকে টহল বৃদ্ধি, চেকপোস্ট স্থাপন ও সন্দেহভাজন নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।১৪:৪৫ ১৯ অক্টোবর ২০২৫
সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলায় জুলাই যোদ্ধারা জড়িত নন: সালাহউদ্দিন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, প্রকৃত জুলাই যোদ্ধারা কোনো বিশৃঙ্খলায় জড়িত ছিলেন না, বরং কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি ও আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী অনুপ্রবেশ করেছিল। তিনি জুলাই যোদ্ধাদের সম্মান রক্ষা ও গণতান্ত্রিক সংস্কৃতি অব্যাহত রাখার গুরুত্বের ওপর জোর দিয়েছেন।১৪:২৫ ১৯ অক্টোবর ২০২৫
খালেদা জিয়া-তারেক রহমানের নিরাপত্তায় কেনা হচ্ছে বুলেটপ্রুফ গাড়ি
বুলেটপ্রুফ গাড়ি আমদানির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। মন্ত্রণালয় সূত্র জানায়, এ ধরনের অনুমতি সাধারণত দেওয়া হয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তিন বাহিনীর প্রধান, বিদেশি দূতাবাস, জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের১৪:০৮ ১৯ অক্টোবর ২০২৫
শাপলা প্রতীক বরাদ্দ সম্ভব নয়, রমজানের আগেই নির্বাচন: ইসি আনোয়ারুল
সাংবিধানিক বিধি অনুযায়ী ‘শাপলা’ প্রতীক তালিকায় না থাকায় তা বরাদ্দ দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। তিনি জানান, ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার কোনো কারণ নেই, রমজানের আগেই ভোট অনুষ্ঠিত হবে এবং বিতর্কিত কেউ নির্বাচনী দায়িত্বে থাকবেন না।১৩:৫২ ১৯ অক্টোবর ২০২৫
‘দেশজুড়ে অগ্নিকাণ্ডে নাশকতার প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা’
দেশজুড়ে পরপর অগ্নিকাণ্ডে জনমনে উদ্বেগের প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার জানিয়েছে, সব ঘটনা তদন্তে নিরাপত্তা সংস্থা কাজ করছে। নাশকতার প্রমাণ মিললে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে সরকার।১৩:২৫ ১৯ অক্টোবর ২০২৫
১২০০ টন কাঁচামাল নিয়ে কর্ণফুলীতে ডুবল লাইটার জাহাজ
চট্টগ্রাম বন্দরের কর্ণফুলী মোহনায় ১২০০ টন সিরামিক কাঁচামাল নিয়ে লাইটার জাহাজ এমভি জায়ান ডুবে গেছে। দুর্ঘটনার সময় জাহাজে থাকা ১৩ নাবিক নিরাপদে রয়েছে, চ্যানেল দিয়ে অন্যান্য জাহাজ চলাচলে সমস্যা নেই।১২:৫১ ১৯ অক্টোবর ২০২৫
৫% বাড়িভাড়া প্রজ্ঞাপন প্রত্যাখ্যান, আন্দোলন অব্যাহত রাখবেন শিক্ষকরা
অর্ধেক বাড়িভাড়া ৫% বরাদ্দের প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করেছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তারা মূল বেতনের ২০% বাড়িভাড়া, ১,৫০০ টাকা মেডিকেল ভাতা ও ৭৫% উৎসব ভাতার দাবি নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।১২:১৫ ১৯ অক্টোবর ২০২৫
ভুয়া সিবিএ নেতাদের ফুলেল শুভেচ্ছায় নাজমা মোবারেক বিতর্কে
অননুমোদিত সিবিএ নেতা ফয়েজ আহমেদ ও মিরাজ হোসেন নাজমা মোবারেককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, যা বিতর্কের সৃষ্টি করেছে। কর্মকর্তারা দ্রুত পদক্ষেপ ও সিন্ডিকেটমুক্ত পরিবেশ নিশ্চিতের দাবি করছেন।১১:৫৭ ১৯ অক্টোবর ২০২৫
গ্রহণযোগ্যতা কমেছে বাংলাদেশের পাসপোর্টের
হেনলি অ্যান্ড পার্টনার্সের ২০২৫ সূচকে বাংলাদেশের পাসপোর্ট ১০০তম অবস্থানে। ভিসার অপব্যবহার ও বিদেশে অনিয়ম দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে।১১:৪১ ১৯ অক্টোবর ২০২৫
শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
সরকারি প্রজ্ঞাপনে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫% (সর্বনিম্ন ২,০০০ টাকা) বৃদ্ধি করা হয়েছে। শিক্ষকরা আরও দাবির বাস্তবায়নের জন্য শহীদ মিনার থেকে শিক্ষা ভবন অভিমুখে ‘ভুখা মিছিল’ কর্মসূচি চালাচ্ছেন।১১:২৬ ১৯ অক্টোবর ২০২৫
আদাবরে চাঞ্চল্যকর রিপন হত্যার আসামি ‘কুমির’ রুবেল গ্রেফতার
র্যাব-২ ও র্যাব-৮ যৌথ অভিযানে মাদারীপুরের ডাসা থানা থেকে আদাবর চা দোকানী হত্যার মূল আসামি মো. রুবেল ওরফে কুমির রুবেলকে গ্রেফতার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে; বাকি আসামিদের গ্রেফতারের অভিযান চলমান।১০:৫৩ ১৯ অক্টোবর ২০২৫
যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে লাখো মানুষ রাস্তায়
যুক্তরাষ্ট্রজুড়ে প্রেসিডেন্ট ট্রাম্পের নীতির বিরুদ্ধে ‘নো কিংস’ আন্দোলনে লাখো মানুষ রাস্তায় নেমেছেন। আন্দোলনটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এবং গণতন্ত্র, মানবাধিকার ও নাগরিক স্বাধীনতার পক্ষে ঐতিহাসিক প্রতিবাদের প্রতীক হিসেবে পরিণত হয়েছে।০৯:৩১ ১৯ অক্টোবর ২০২৫
























