কুড়িগ্রামে পতিত জমিতে লাউ চাষে হাসি ফুটেছে কৃষকের মুখে
কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের উত্তর কুমরপুর এলাকার কৃষক কামরুজ্জামান। মাত্র ১৫ শতক জমিতে মাচায় লাউ চাষ করে পেয়েছেন ভালো ফলন। তার চোখে এখন নতুন স্বপ্ন। জানালেন, আরও বড় পরিসরে চাষ করবেন আগামী মৌসুমে১৬:৪৮ ৬ নভেম্বর ২০২৫
চাটখিলে একদিকে চলছে উচ্ছেদ, অন্যদিকে সরকারি জায়গা দখল
ব্যস্ততম সড়ক, লেগে আছে যানজট, এতে দেখা দিয়েছে জনদুর্ভোগ। সামনে হেটে যেতেই দেখা যায় সড়কের পাশের বিশাল ভবনের সামনে নির্মাণ করা হচ্ছে স্থাপনা। পরে জানা গেছে, প্রশাসনের নাকে ডগায়
১৬:৪০ ৬ নভেম্বর ২০২৫
ধূমপান-মাদকসেবনের অভ্যাস থাকলে প্রাথমিক শিক্ষক পদে আবেদন নয়
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে ১০ হাজার ২১৯ জন সহকারী শিক্ষক নিয়োগ করবে। অনলাইনে আবেদনপত্র নেওয়া হবে ৮ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত১৪:৫৩ ৬ নভেম্বর ২০২৫
কৃষি কর্মকর্তাকে মারধর করে ভাইরাল ছাত্রদল নেতা কাইয়ুম বহিষ্কার
বুধবার শেরপুরের নকলা উপজেলা কৃষি কর্মকর্তা শাহারিয়ার মুরসালিন মেহেদীকে তার অফিস কক্ষে মারধর ও হেনস্তা করেন নকলা উপজেলা ছাত্রদল নেতা রাহাত হাসান কাইয়ুম। যার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়১৪:৪৯ ৬ নভেম্বর ২০২৫
‘অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে ত্রয়োদশ সংসদ নির্বাচন’
রাষ্ট্রপক্ষের শুনানিতে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের পক্ষে জোরালো যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, গণতন্ত্র রক্ষায় সংবিধান সংশোধন জরুরি, একতরফা নির্বাচনে আইনের শাসন ভেঙে পড়েছে।১৪:৪৬ ৬ নভেম্বর ২০২৫
১৬ নভেম্বর এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ
গত ১৬ অক্টোবর ফল প্রকাশের পরদিন ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত সাত দিন আবেদন গ্রহণ করা হয়। শিক্ষার্থীরা প্রতি বিষয়ে ১৫০ টাকা ফি দিয়ে পুনর্নিরীক্ষণের আবেদন করেন১৪:৩৩ ৬ নভেম্বর ২০২৫
সংগীত–শারীরিক শিক্ষা শিক্ষক পদ বাতিলে ঢাবি-জবির বিক্ষোভ
প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষা শিক্ষক পদ বাতিলের প্রতিবাদে ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বক্তারা বলেন, সংগীত ও শরীরচর্চা বাদ দিলে শিশুদের মানসিক ও শারীরিক বিকাশ বাধাগ্রস্ত হবে, তাই পদ দুটি অবিলম্বে পুনর্বহাল করতে হবে।১৪:৩২ ৬ নভেম্বর ২০২৫
গণভোট লাগবেই, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা হবে: জামায়াত নেতা
আমরা আপনাদের চালাকি বুঝি। আপনাদের চালাকির ভিত্তিতেই দাবি আদায়ের পন্থাও আমরা আবিষ্কার করবো। আমরা এখানো নিয়মতান্ত্রিক পন্থায় আন্দোলনে আছি। সোজা আঙুলে যদি ঘি না উঠে তাহলে আঙুল বাঁকা করবো। কিন্তু ঘি আমাদের লাগবেই। সুতরাং যা বোঝাতে চাই বুঝে নিন। নো হাংকি পাংকি। জাতীয় নির্বাচনের আগে গণভোট লাগবেই১৪:২৮ ৬ নভেম্বর ২০২৫
ঘূর্ণিঝড় কালমেগিতে ফিলিপাইনে ১৪০ জনের মৃত্যু
ফিলিপাইনের সেবু দ্বীপে টাইফুন কালমেগির আঘাতে অন্তত ১৪০ জনের মৃত্যু ও চার লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। প্রেসিডেন্ট মার্কোস পরিস্থিতিকে ‘জাতীয় দুর্যোগ’ ঘোষণা করে জরুরি তহবিল ও ত্রাণ কার্যক্রম জোরদার করেছেন।১৩:৫৮ ৬ নভেম্বর ২০২৫
যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত বিচারপতি সোমা সাইদ
যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে নিউ ইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টে বিচারপতি হলেন সোমা এস সাইদ। তিনি কুইন্সের প্রথম মুসলিম বিচারপতি হিসেবেও ইতিহাস সৃষ্টি করেছেন।১৩:১৪ ৬ নভেম্বর ২০২৫
পুঁজিবাজারে ৫ ব্যাংকের শেয়ার লেনদেন বন্ধ
একীভূত প্রক্রিয়ার পাঁচটি শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশে বোর্ড ভেঙে নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা ব্যাংকগুলোর কার্যক্রম পরিচালনা করবেন, শেয়ারের মূল্য ‘শূন্য’ ঘোষণা করা হয়েছে।১৩:০৫ ৬ নভেম্বর ২০২৫
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর জামিন
এই আদেশের ফলে লতিফ সিদ্দিকীর কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী জেড আই খান পান্না। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইব্রাহিম খলিল ও আল আমিন হোসেন১২:৫০ ৬ নভেম্বর ২০২৫
টেলিযোগাযোগ খসড়ায় অশ্লীল বার্তা ও বিরক্তিকর ফোনে কঠোর সাজা
বাংলাদেশ ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ‘টেলিযোগাযোগ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া প্রকাশ করেছে, যেখানে অশ্লীল বার্তা, বিরক্তিকর ফোন ও অনলাইন সেবার জন্য কঠোর শাস্তি ও নিয়ন্ত্রণের বিধান রাখা হয়েছে। সাধারণ নাগরিক ও অংশীজনরা ১৫ নভেম্বর পর্যন্ত মতামত দিতে পারবেন।১২:৪৭ ৬ নভেম্বর ২০২৫
বিপ্লব ও সংহতি দিবস নিয়ে তারেক রহমানের বার্তা
৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীকে শুভেচ্ছা জানান এবং দেশ স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার গুরুত্বে সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি ১৯৭৫ সালের সিপাহী-জনতার বিপ্লব, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্ব ও আধিপত্যবাদের বিরোধী সংগ্রামের ইতিহাস তুলে ধরে বর্তমান সমাজে ন্যায়বিচার, সুশাসন ও মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা উল্লেখ করেন।১২:৩১ ৬ নভেম্বর ২০২৫
‘দুঃখিত, ক্রিকেটে রাজনীতি পছন্দ করি না’
এশিয়া কাপ ২০২৫-এর পর ভারত-পাকিস্তান ক্রিকেট বোর্ডের সম্পর্ক তিক্ত হয়ে উঠেছে; ভারতের ক্রিকেটাররা পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত মেলতে অস্বীকার ও ট্রফি গ্রহণ না করার ঘটনায় জট তৈরি হয়েছে। পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম ক্রিকেটকে রাজনীতির বাইরে রাখার আহ্বান জানিয়েছেন, আইসিসি ও বোর্ডগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন।১২:২২ ৬ নভেম্বর ২০২৫
জুলাইয়ের প্রতিনিধি হিসেবে বিএনপিতে স্নিগ্ধ
মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, জুলাই শহীদ মীর মুগ্ধের যমজ ভাই, আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি তরুণদের প্রতিনিধিত্ব ও জুলাই আন্দোলনের চেতনা রাজনীতিতে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে জাতীয়তাবাদী দলের সঙ্গে যুক্ত হয়েছেন।১১:৪৬ ৬ নভেম্বর ২০২৫
মামদানির জয়ে সার্বভৌমত্ব হারিয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
নিউইয়র্কের নতুন মেয়র জোহরান মামদানির ঐতিহাসিক জয়, ট্রাম্প মন্তব্য করেছেন শহরটি ‘সার্বভৌমত্ব হারিয়েছে’। মামদানির জীবনযাত্রার ব্যয় ও সামাজিক সেবা নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনার ইচ্ছা প্রকাশ।১১:৩০ ৬ নভেম্বর ২০২৫
আরও এক ইসরায়েলি বন্দির মরদেহ ফেরত দিলো হামাস
হামাস গাজার শুজাইয়া থেকে উদ্ধার করা আরও এক ইসরায়েলি বন্দির মরদেহ রেডক্রসের মাধ্যমে হস্তান্তর করেছে। যুদ্ধবিরতির আওতায় এখন পর্যন্ত ২০ জন জীবিত ও ২২ জন মৃত বন্দিকে ফেরত দিয়েছে হামাস, তবে মরদেহ শনাক্তে জটিলতা রয়ে গেছে।১১:০১ ৬ নভেম্বর ২০২৫
নতুন প্রজন্মের পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের ঘোষণা রাশিয়ার
রাশিয়া শব্দের চেয়ে তিনগুণ গতিসম্পন্ন ও ভবিষ্যতে হাইপারসনিক সক্ষম পারমাণবিকচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির কাজ শুরু করেছে। পুতিন জানিয়েছেন, বুরেভেসনিক ও পোসেইডনের প্রযুক্তির ভিত্তিতে তৈরি এই অস্ত্র রাশিয়ার কৌশলগত ভারসাম্য নিশ্চিত করবে।১০:২২ ৬ নভেম্বর ২০২৫
বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া
সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া বিএনপিতে যোগ দিয়ে হবিগঞ্জ-১ আসনে ধানের শীষে নির্বাচন করতে চান। ২০১৮ সালে ঐক্যফ্রন্টের প্রার্থী ছিলেন, এরপর গণঅধিকার পরিষদ ও আমজনতার দলের নেতৃত্বে ছিলেন তিনি।১০:০১ ৬ নভেম্বর ২০২৫
কয়েক ঘণ্টার ব্যবধানে চট্টগ্রামে আবারও গুলিবর্ষণ, আহত ৫
রাউজানে বিএনপি ও অঙ্গসংগঠনের পাঁচ নেতাকর্মী দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন, একজনের অবস্থা আশঙ্কাজনক। এর আগে একইদিন সন্ধ্যায় চট্টগ্রাম শহরে গুলিতে নিহত হন বিএনপি কর্মী সরোয়ার বাবলা, আহত হন প্রার্থী এরশাদ উল্লাহ।০৯:১০ ৬ নভেম্বর ২০২৫
মালয়েশিয়ায় অবৈধ শ্রমিকবিরোধী অভিযানে ১৮৪ অভিবাসী আটক
মালয়েশিয়ার নিলাইয়ে ব্যাটারি কারখানায় অভিযান চালিয়ে ১৮৪ জন অননুমোদিত অভিবাসী শ্রমিককে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। বাংলাদেশসহ চার দেশের নাগরিকদের বিরুদ্ধে অভিবাসন ও পাসপোর্ট আইনে মামলা প্রক্রিয়াধীন।০৮:৫৪ ৬ নভেম্বর ২০২৫
চট্টগ্রামে গুলিতে নিহত সরোয়ার ছিলেন মূল টার্গেট: সিএমপি কমিশনার
বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ নয়, চট্টগ্রামে গুলির ঘটনায় মূল লক্ষ্য ছিলেন সরোয়ার বাবলা—ঘটনাস্থল ছিল তার এলাকা, হামলাকারীরা ছিলেন তার প্রতিপক্ষ। সিএমপি কমিশনার হাসিব আজিজ জানিয়েছেন, সরোয়ারের অপরাধ ইতিহাস রয়েছে, হামলার পেছনে দেশের বাইরের ইন্ধনও রয়েছে।০৮:৩৫ ৬ নভেম্বর ২০২৫
চট্টগ্রামে গুলিতে আহত বিএনপি প্রার্থী, ফখরুলের নিন্দা ও ক্ষোভ
চট্টগ্রাম-৮ আসনে গণসংযোগকালে গুলিবিদ্ধ হয়েছেন বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ, নিহত হয়েছেন এক কর্মী। ঘটনায় গভীর নিন্দা জানিয়ে দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।২১:৫০ ৫ নভেম্বর ২০২৫
























