News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৩৯, ১৩ এপ্রিল ২০১৫
আপডেট: ০৩:৩৭, ১৯ জানুয়ারি ২০২০

অনূর্ধ্ব-১৯ দলের হার

অনূর্ধ্ব-১৯  দলের হার

ঢাকা: সিরিজের তৃতীয় ম্যাচে এসে হেরে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

সোমবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ম্যাচে নাটকীয় খেলায় সফরকারী দক্ষিণ আফ্রিকার কাছে ২ রানে হেরেছে টাইগার যুবারা। প্রোটিয়াদের ছুঁড়ে দেয়া ২৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ২২৭ রান তুলতে সমর্থ হয় স্বাগতিকরা। ফলে তিন ম্যাচ শেষে সাত ম্যাচের সিরিজে ২-১ অবস্থা তৈরি হল।

টস জিতে প্রথমে ব্যাট করা দক্ষিণ আফ্রিকার ইনিংসের প্রধান বিজ্ঞাপন ছিল ডাইয়ান গালিয়েমের ৫১, কাইল ভেরিনির ৪০ ও রিভাল্ডো মনসামির ৩৬। যাতে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২২৯ রান করে প্রোটিয়ারা। বাংলাদেশের সালেহ আহমেদ ১০ ওভার বল করে ৪১ রানে তিন উইকেট দখল করেন।

এরপর ২৩০ রানের লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে ওপেনার সাইফ হাসানের ৭০ রান সত্ত্বেও নির্ধারিত ওভারে ৭ উইকেটে ২২৭ রানে আটকে পড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান এসেছে মোহাম্মদ সাইফুদ্দিনের ব্যাট থেকে। দক্ষিণ আফ্রিকার জিয়াদ আব্রাহাম তিনটি উইকেট দখল করেন। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ডাইয়ান।

নিউজবাংলাদেশ.কম/এফকে

 

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়