ইতিহাস গড়লেন সানিয়া
ঢাকা: প্রথম ভারতীয় মহিলা খেলোয়াড় হিসেবে ডাবলসে ডব্লিউটিএ র্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করার কৃতিত্ব দেখালেন সানিয়া মির্জা।
রোববার মার্টিনা হিঙ্গিসকে সাথে নিয়ে ৭ লাখ ৩১ হাজার মার্কিন ডলার প্রাইজমানির ফ্যামিলি সার্কেল কাপের শিরোপা জিতে এই নজির স্পর্শ করলেন ২৮ বছর বয়সী হায়দরাবাদি সুন্দরী। এদিন চার্লেসটনের ক্লে কোর্টে ক্যাসেই ডেলাকোয়া ও ডারিজা জুরাককে ৬-০, ৬-৪ গেমে মাত্র ৫৭ মিনিটেই পরাস্ত করে ইন্দ্রো-সুইস জুটি।
রবীবারসীয় দ্বৈরথে জয়ের মাধ্যমে ৪৭০ পয়েন্ট দখল করে সানিয়া। আর তার পয়েন্টের টালিকে আট হাজারের কাছাকাছি (৭৯৬৫) নিয়ে যায়। ফলে ইতালির ডাবলসের জোড় সারা ইরানি ও রবার্তো ভিঞ্চিকে ছাড়িয়ে যান ভারতীয় টেনিস সেনসেশন। আর দখল করেন শীর্ষস্থান। অবশ্য ডব্লিউটিএ-এর অফিশিয়াল র্যাংকিং আগামীকাল মঙ্গলবার ঘোষিত হবে।
গত ৯০ এর দশকের দিকে লিয়েন্ডার পেজ ও মহেশ ভূপাতি প্রথম ভারতীয় জুটি হিসেবে ডাবলসের ডব্লিউটিএ র্যাংকিংয়ে শীর্ষস্থান দখল করেছিলেন। প্রসঙ্গত, ডাবলসের র্যাংকিংয়ের সেরা হয়ে এক প্রতিক্রিয়ায় সানিয়া বলেন, “প্রত্যেকের স্বপ্ন থাকে এক নম্বর হওয়া। সুতরাং এটা একটা স্বপ্ন সত্যি হওয়া।”
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








