News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:৩৮, ১৩ এপ্রিল ২০১৫
আপডেট: ০৩:৩৩, ১৯ জানুয়ারি ২০২০

বাংলাদেশ দলের জার্সিতে সাহারার বদলে প্রাণ

বাংলাদেশ দলের জার্সিতে সাহারার বদলে প্রাণ


ঢাকা: আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট থেকে সাহারা অধ্যায় শেষ হয়েছে বেশ কয়েকদিন আগেই। এখন আর মাশরাফি মর্তুজাদের জার্সিতে সাহারার লোগো কিংবা লেখা থাকবে না। তার বদলে আসছে প্রাণ ফ্রুটো। দেশীয় কোম্পানি প্রাণ আরএফএল প্রথমবারের মতো দেশের ক্রিকেটের সঙ্গে যুক্ত হল।

সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় দলের নতুন টিম স্পন্সরের নাম ঘোষণা করা হয়। এসময় হোম সিরিজে টাইগারদের নতুন জার্সিও উন্মোচন করা হয়। বিশ্বকাপের জার্সিই বহাল থাকছে। শুধু সাহারার পরিবর্তে এখন লেখা থাকবে প্রাণ ফ্রুটো।

শুধু টিম স্পন্সর হিসেবে প্রাণ ফ্রুটোর লোগো জার্সিতে থাকবে। উল্লেখ্য, এবারের টিম স্পন্সরের স্বত্ব বিসিবি থেকে কিনে নেন ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা টপ অব মাইন্ড। যারা এই স্বত্ব বিক্রি করেছে প্রাণ আরএফএল গ্রুপের কাছে।

এদিন লোগো উন্মোচণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, বিসিবির কমার্শিয়াল কমিটির চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ এবং প্রাণ আরএফএল গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আহসান খান চৌধুরী।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়