News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:০৯, ১৩ এপ্রিল ২০১৫
আপডেট: ২৩:৪৮, ১৫ ফেব্রুয়ারি ২০২০

ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল

ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল


ঢাকা: টাইগারদের বিপক্ষে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে সোমবার দুপুরে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। দুপুর ১২টা ১৫ মিনিটে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দেরে এসে পৌঁছেন হাফিজ-মিসবাহরা। এসময় পাকিস্তানের ক্রিকেট দলের পক্ষে কেউ মিডিয়ার সাথে কথা বলেননি।

বিমানবন্দরে নেমেই সরাসরি হোটেল সোঁনারগাওয়ে চলে যায় পাকিস্তান ক্রিকেট দল। মঙ্গলবার থেকেই দলটি মিরপুরে অনুশীলন শুরু করবে। আসন্ন সফরে টাইগারদের বিপক্ষে তিনটি ওয়ানডে, একটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে পাকিস্তান। তার আগে ১৫ এপ্রিল ফতুল্লায় বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান ক্রিকেট দল।

টাইগারদের বিপক্ষে আসন্ন সিরিজকে সামনে রেখে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য আলাদা আলাদা দল ঘোষণা করেছে পিসিবি। বাংলাদেশের বিপক্ষে সিরিজে তিন ফরম্যাটের দলেই রয়েছেন সদ্য নির্বাসন থেকে দলে ফেরা স্পিনার সাঈদ আজমল। অন্যদিকে বোলিং অ্যাকশনের ক্লিয়ারেন্স না পেলেও তিন সংস্করণেই আছেন অলরাউন্ডার মোহাম্মদ হাফিজও।

প্রসঙ্গত, বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে পাকিস্তান দলকে নেতৃত্ব দেবেন আজহার আলি, টি-টোয়েন্টিতে শহীদ আফ্রিদি আর টেস্টে মিসবাহ উল হক।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়