News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৩৭, ১২ এপ্রিল ২০১৫
আপডেট: ০২:৩৩, ১৯ জানুয়ারি ২০২০

সোহেলের বদলে জুনাইদ

সোহেলের বদলে জুনাইদ

 

ঢাকা: পিঠের ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের আসন্ন ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন দলটির পেসার সোহেল খান। তার বদল দলে ডাকা হয়েছে জুনাইদ খানকে। অবশ্য টেস্ট আর টি-টোয়েন্টির দলে আগে থেকেই ছিলেন তিনি।

গত শুক্রবার ৩১ বছর বয়সী সোহেল পাকিস্তানের কন্ডিশনিং ক্যাম্পে বোলিং করার সময় পিঠে ব্যথা পান। এরপর প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয় তাকে। কিন্তু পরে স্ক্যানের জন্য মেডিকেলে পাঠানো হয় তাকে। আর সেখানেই ধরা পড়ে অন্তত দুই সপ্তাহের জন্য বিশ্রামে থাকতে হবে পাক পেসারকে।

শনিবার বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচক হারুন রশিদ বলেন, “সোহেলের অনিশ্চিত ফিটনেসের কারণে আমরা জুনায়েদকে ওডিআই সিরিজেও অন্তর্ভূক্ত করার সিদ্ধান্ত নিয়েছি। অবশ্য এখনই সোহেলের ইনজুরি নিয়ে বেশি কিছু বলতে পারছি না আমরা। ডাক্তাররা প্রাথমিকভাবে তাকে দুই সপ্তাম বিশ্রাম নেয়ার পরামর্শ দিয়েছে।”

সদ্য শেষ হওয়া বিশ্বকাপে পাকিস্তানের পক্ষে ১২টি উইকেট নিয়েছিলেন সোহেল। সেরা বোলিং করেছিলেন ভারতের বিপক্ষে। হাইভোল্টেজ ম্যাচে স্নায়ুর পরীক্ষা দিয়ে ৫ উইকেট দখল করেছিলেন। অন্যদিকে জুনাইদ থাই ইনজুরির কারণে বিশ্বকাপে খেলতে পারেননি।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়