News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৩০, ১১ এপ্রিল ২০১৫
আপডেট: ০০:০৯, ১৮ জানুয়ারি ২০২০

সবার দোয়া চাইলেন মাশরাফি

সবার দোয়া চাইলেন মাশরাফি

 

ঢাকা: বিশ্বকাপ বীরদের সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশি ক্রিকেট ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি মর্তুজা। সুসময়-দুঃসময়ে ভক্তদের আরো বেশি সমর্থনও প্রত্যাশা করেছেন ‘নড়াইল এক্সপ্রেস’। সেই সাথে ভালো করার মন্ত্র হিসেবে দোয়াও চাইছেন তিনি।

শনিবার ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে হাজার হাজার ক্রিকেট ভক্তের উপস্থিতিতে সিক্ত হন টাইগাররা। এসময় উপস্থিত ক্রিকেট ভক্তদের শুভেচ্ছা জানান মাশরাফি। তিনি বলেন,“দেশের কোটি কোটি ক্রিকেট ভক্তদের শুভেচ্ছা। আপনারা সবাই ক্রিকেট দলের জন্য দোয়া করবেন। ভবিষ্যতে সবসময় আমরা যেন ভালো খেলতে পারি। আমরা সাফল্য ও ব্যর্থতা দু সময়েই আপনাদের সমর্থন প্রত্যাশা করি।”

মাশরাফি আরো যোগ করেন,“বিশ্বকাপে ক্রিকেটারদের সাফল্যর জন্য টিম ম্যানেজম্যান্ট ও বিসিবিকে ধন্যবাদ। তারা আমাদের সবসময় সহযোগীতা করেছে। ভালো করার জন্য উৎসাহ দিয়েছে। দলের সাফল্য আমাদের একার নয়। এটা আমাদের দলীয় সাফল্য। বিশ্বকাপে যে ভাবে খেলেছি সামনের সিরিজগুলোতেও সেভাবেই খেলতে চাই। এজন্য আপনারা আমাদের দোয়া করবেন।”

উল্লেখ্য, জাতীয় দলের ক্রিকেটাদের মূল সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয় বিকাল সাড়ে চারটায়। এর আগে দুপুর থেকেই ব্যান্ড পারফরম্যান্সের মধ্যে দিয়ে পোশাকি অনুষ্ঠানের সূচনা। উৎসবমুখর অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় দলের ক্রিকেটারদের সংবর্ধনা দেয়া হয়।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়