News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২২, ১১ এপ্রিল ২০১৫
আপডেট: ০৪:১১, ২৬ জানুয়ারি ২০২০

রুবেল ৮ নয়, ৮০টি উইকেট নিয়েছে: পাপন

রুবেল ৮ নয়, ৮০টি উইকেট নিয়েছে: পাপন

ঢাকা: ক্রিকেট বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল খেলায় বাংলাদেশ দলকে সংবর্ধনা দিয়েছে নানা পোশার ক্রিকেটপাগল মানুষ। মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় সংসদ ভবনের সামনের রাস্তায় আয়োজিত উৎসবমুখর অনুষ্ঠানে জাতীয় দলের সব ক্রিকেটারেরই ভূয়সী প্রশংসা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

তবে সবচেয়ে বেশি স্তুতি করেন এবারের বিশ্বকাপে সফল ব্যাটসম্যান মুশফিকুর রহিমের। তবে রুবেল প্রসঙ্গ আসতেই পাপন যেন আরও উদার হলেন। বোলাররা কে কয়টি উইকেট নিয়েছে সে বিষয়ে বলতে গিয়ে তিনি বোলারদের ব্যাপক প্রশংসা করেন। এসময় তিনি বলেন, রুবেল নিয়েছে ৮টি উইকেট। এরপর বলেন, না, রুবেল ৮টি নয়, নিয়েছে ৮০টি উইকেট!

একথায় উপস্থিত দর্শকদের সঙ্গে খেলোয়ার-কর্মকর্তা সবাই হেসে ওঠেন।

শনিবার দুপুর ২টা ৩০ মিনিটে মানিক মিয়া অ্যাভিনিউয়ে মাশরাফি মর্তুজা বাহিনীকে সংবর্ধনা দেয়ার অনুষ্ঠান শুরু হয়। অবশ্য মূল অনুষ্ঠান শুরু হয় বিকেল ৫টার দিকে।

এসময় মজার একটা তথ্যও দেন বিসিবি সভাপতি। তিনি বলেন, ইংল্যান্ড ম্যাচের পর সিডনির গর্ভনরের অফিস থেকে একটি ভোজসভার দাওয়াত পেয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। সে অনুষ্ঠানে বারবার চলে আসছিল রুবেলের নাম, রুবেলের পারফরম্যান্সের গল্প। গভর্নর রুবেলের বোলিংয়ের প্রশংসা করছিলেন।

প্রসঙ্গত, ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশ দলের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি ৯টি উইকেট পান পেসার তাসকিন আহমেদ। সাকিব আল হাসান ও রুবেল হোসেন নেন ৮টি করে। আর মাশরাফি বিন মর্তুজা পেয়েছেন ৭টি উইকেট।
নিউজবাংলাদেশ.কম/এফকে/একে  
   

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়