রোনালদোর ‘মুক্তি’
ঢাকা: এইবারের বিপক্ষে মাঠে নামতে আর কোনো বাধা থাকল না ক্রিশ্চিয়ানো রোনালদোর। এক ম্যাচের নিষেধাজ্ঞা থেকে মুক্তি মিলেছে সিআরসেভেনের। রোনালদোর হলুদ কার্ডের বিপক্ষে রিয়াল মাদ্রিদ আবেদন করলে স্প্যানিশ লা লিগার রেফারিদের সংগঠন আরএফইএফ মুক্ত করে ফিফা বর্ষসেরা ফুটবলারকে।
গত বুধবার রায়ো ভায়োকানোর বিপক্ষে রিয়ালের সর্বশেষ ম্যাচে ডাইভ দেয়ার অজুহাতে হলুদ কার্ড পেয়েছিলেন রোনালদো। কিন্তু পরে দেখা গেছে প্রতিপক্ষের ডি বক্সে রোনালদোই উল্টো ট্যাকলের শিকার হয়েছেন। উপরন্তু কার্ড দেয়া হয়েছে তাকেই। সেজন্য রিয়ালের আবেদনের পর তার এক ম্যাচের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।
প্রসঙ্গত, স্প্যানিশ লা লিগার নিয়মানুযায়ী লিগে পাঁচটি হলুদ কার্ড খেলে এক ম্যাচ খেলেতে পারেন না কোনো ফুটবলার। রায়োর বিপক্ষে পঞ্চম হলুদ কার্ড খেয়েছিলেন সিআরসেভেন। সেজন্য রিয়ালের আগামী ম্যাচে না খেলার কথা ছিল পর্তুগিজ হটসেশনের। অবশ্য এই পাঁচ হলুদ কার্ডের খাঁড়ায় এইবার ম্যাচে খেলতে পারবেন না হামেস রদ্রিগেজ ও টনি ক্রুস।
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








