News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৫২, ৮ এপ্রিল ২০১৫
আপডেট: ০১:৩১, ১৯ জানুয়ারি ২০২০

জয়সুরিয়ার আসনে বিজয়গুণাবর্ধনে

জয়সুরিয়ার আসনে বিজয়গুণাবর্ধনে

ঢাকা: শ্রীলঙ্কা ক্রিকেট দলের প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশটির সাবেক ফাস্ট বোলার কপিলা বিজয়গুণাবর্ধনে। সনাথ জয়সুরিয়ার স্থলাভিষিক্ত হলেন তিনি।

ক্রিকেট দলের নির্বাচক কমিটির বাকি তিন সদস্য হলেন দেশটির সাবেক দুই উইকেটকিপার ব্যাটসম্যান অমল সিলভা ও ব্রেন্ডন কুরুপ্পু। এই কমিটির তৃতীয় সদস্য লঙ্কান সাবেক মিডল অর্ডার ব্যাটসম্যান হেমন্ত ঋকরিমান্তে।

দুই বছর দায়িত্ব পালনের পর গত শুক্রবার দায়িত্ব থেকে সরে দাঁড়ায় জয়সুরিয়ার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের নির্বাচক কমিটি। ২০১৫ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অ্যাঞ্জেলো ম্যাথুসদের হারের পর দেশটির ক্রীড়ামন্ত্রী ওই দেশের ক্রিকেট প্রশাসনকে ভেঙে দেন।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়