News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:০০, ৮ এপ্রিল ২০১৫
আপডেট: ১৫:১২, ১২ ফেব্রুয়ারি ২০২০

উইসডেনের লিডিং ক্রিকেটার সাঙ্গা

উইসডেনের লিডিং ক্রিকেটার সাঙ্গা

ঢাকা: ২০১৫ উইসডেন ক্রিকেটার্স অ্যালামনাকের বিচারে ‘লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড’ নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কান কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা।

ভারতের বিরেন্দ্র শেবাগের পর বিশ্বের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে দুবার লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড নির্বাচিত হওয়ার কৃতিত্ব দেখালেন ৩৭ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান।

গেল বছর এক পঞ্জিকাবর্ষে ক্রিকেটের সর্বকালের সব রেকর্ড ভেঙে ২ হাজার ৮৬৮ রান করেছিলেন সাঙ্গা। এই সময়ে একটি ট্রিপল সেঞ্চুরিও হাঁকান লঙ্কান মায়েস্ত্রো।

একই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দুর্দান্ত ব্যাটিং করে ম্যান অব দ্য ম্যাচেরও অ্যাওয়ার্ড জেতেন তিনি। সব পাওয়ার বছরে লর্ডসের সেঞ্চুরি তৃষ্ণাও মেটে তার। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে সেই অতৃপ্তি মোচন করেন সাঙ্গা।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়