ইউরোপের গোল মেশিন রিয়াল
ঢাকা: বার্সেলোনা নয়, ইউরোপের সবচেয়ে ভয়ংকর আক্রমণভাগ রিয়াল মাদ্রিদের।
হাওয়াই টিম র্যাংকিং অনুসারে প্রত্যেক ম্যাচে গড়ে প্রায় তিনটি করে গোল করার কৃতিত্ব লস ব্লাঙ্কোস ফুটবলারদের। ইউরোপের মধ্যে যা সর্বোচ্চ। সান্টিয়াগো বার্নাব্যুর অধিবাসীরা স্প্যানিশ লা লিগায় ৩১টি ম্যাচ খেলে ৯২ গোল করে, গড় ২.৯৭। এই সময়ে রোনালদো ৩৮টি গোল করেন। যা দলটির আক্রমণ ভাগের সামর্থ্য উপস্থাপন করে।
২.৮১ গড় নিয়ে তালিকার দুই নম্বরে আরেক স্প্যানিশ দৈত্য বার্সেলোনা। লিগ ম্যাচে এখন পর্যন্ত ৮৭ গোল করেছে কাতালনরা। লুইস এনরিকের শিষ্যদের পক্ষে সবচেয়ে উজ্জ্বল লিওনেল মেসি। এই সময়ে ৩৪ গোল করেছেন আর্জেন্টাইন মহাতারকা। এরপর তালিকার পরের দলগুলো হলো বায়ার্ন মিউনিখ, ভলফসবুর্গ, চেলসি, ম্যানসিটি, আর্সেনাল, লিও, মার্শেই ও লাজিও।
লিগ গোলের ভিত্তিতে সেরা দশ:
১. রিয়াল মাদ্রিদ- ২.৯৭
২. বার্সেলোনা- ২.৮১
৩. বায়ার্ন মিউনিখ- ২.৬৪
৪. ভলফসবুর্গ- ২.২১
৫. চেলসি- ২.০৬
৬. ম্যানসিটি- ২.০৩
৭. আর্সেনাল- ১.৯৭
৮. লিও- ১.৯৪
৯. মার্শেই- ১.৯৪
১০. লাজিও- ১.৯৩
নিউজবাংলাদেশ.কম








