News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:১৬, ১৪ এপ্রিল ২০১৫
আপডেট: ০৩:৩৭, ১৯ জানুয়ারি ২০২০

মেসির পেনাল্টি হতাশা

মেসির পেনাল্টি হতাশা

ঢাকা: এমনিতে ফর্মটা ভালোই যাচ্ছে তার। তবে চলতি মৌসুমের পেনাল্টি বা স্পট কিকের রেকর্ডটা খুশি করতে পারছে না লিওনেল মেসিকে। ১২ গজের রেকর্ড নিয়ে কিছুটা হতাশ বার্সেলোনা প্রাণ ভোমরা।

এই বছর ক্লাব ও দেশের হয়ে চারটি পেনাল্টি মিস করেন মেসি। এর মধ্যে সাম্প্রতিকতম চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে নেয়া স্পট কিক। যখন জো হার্টের অসম্ভব নিপূণতা হতাশ করে এমএলটেনকে। এর আগে ব্রাজিলের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ও অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে কোপা ডেল রে’তেও একই দশা হয় ফুটবলের ক্ষুদে যাদুকরের।

সোমবার এক সাক্ষাৎকারে নিজের সাম্প্রতিক পেনাল্টি রেকর্ড নিয়ে মেসি বলেন, “হ্যাঁ, ইদানিং বেশ কিছু পেনাল্টি মিস করেছি। এটা আমাকে খুব হতাশ করেছে। অবশ্য বার্সা ও আর্জেন্টিনা উভয় জায়গাতেই এখনো আমিই স্পট কিকের এক নম্বর পছন্দ। ভবিষ্যতে বিষয়টি নিয়ে আরো কাজ করতে হবে আমার। কেননা গোলকিপাররা এই বিষয়টি নিয়ে প্রতিপক্ষ খেলোয়াড়কে বিশ্লেষণ করলে অনেক তথ্যই জানতে পারে।”

ম্যানসিটির বিপক্ষের পেনাল্টি মিস নিয়ে মেসির জবাব, “আসলে ফুটবলে এমনটি হয়েই থাকে। কিন্তু এটা স্বীকার করতেই হবে আমি খারাপ সিদ্ধান্ত নিয়েছিলাম। যেমন ম্যানসিটির ম্যাচের কথাই ধরুন। সেই গোলটি আমাদের আরো এগিয়ে দিতে পারত। তবে ভাগ্য আমাদের সঙ্গেই ছিল।”

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়