News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:১৫, ১৩ এপ্রিল ২০১৫
আপডেট: ০৩:৩৩, ১৯ জানুয়ারি ২০২০

ম্যানচেস্টার ডার্বিতে সিটির হার

ম্যানচেস্টার ডার্বিতে সিটির হার


ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগে পাঁচ বারের প্রচেষ্টায় ম্যানসিটিকে হারাল ম্যানইউ। রোববার ওল্ড ট্রাফোর্ডে ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) খেলায় নগর প্রতিদ্বন্দ্বীদের ৪-২ গোলে বিধ্বস্ত করেছে রেড ডেভিলরা।

শুরুটা অবশ্য ভালোই হয়েছিল সিটির। সর্বশেষ সাত ম্যাচে পাঁচবার হারলেও এদিন শুরুতে ম্যাচের লাগামটা নিজেদের হাতে নেয়ার আভাস দিয়েছিল চিলিয়ান ম্যানেজার ম্যানুয়েল পেলেগ্রিনির শিষ্যরা। মনে হচ্ছিল লিগের শুরুর দিকের সিটি! যখন মাঝমাঠে ক্ষুরধারতা দেখাচ্ছিলেন ডেভিড সিলভা-জেসুস নাভাসরা। সিটিজেনরা এর ফলটাও পায় হাতেনাতে। খেলার সাত মিনিটেই এগিয়ে যায় সফরকারীরা। ডার্বিতে আগুয়েরোর সপ্তম গোল স্বপ্ন দেখাতে শুরু করে সিটিকে।

কিন্তু ওই পর্যন্তই। ১৪ মিনিটে লুইস ভন গলের শিষ্যদের খেলায় ফেরান অ্যাশলি ইয়াং। মাঝমাঠ থেকে বল পেয়ে জটলা থেকে গোল আদায় করেন ইংলিশ উইঙ্গার। ২৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বেলজিয়ান মিডফিল্ডার মারুইন ফেলিয়িনি। সিটির বক্সের বাম প্রান্ত থেকে ইয়াংয়ের বাড়ানো বলে স্কোরলাইন ২-০ করেন তিনি।

দ্বিতীয়ার্ধ থেকে ফিরে সিটির প্রত্যাবর্তনের সব সুযোগ বন্ধ করে দেন মাতা। ম্যাচের ৬৭ মিনিটে ডাচ ডিফেন্ডার ডেলি ব্লিন্ড ও ওয়েন রুনি দ্বিভূজ থেকে বল পেয়ে দলের তৃতীয় গোলটি করেন স্প্যানিশ ফরোয়ার্ড। ৭৩ মিনিটে সফরকারীদের ক্ষত আরো বাড়ান স্মলিং। ইয়াংয়ের নিকট থেকে বল পেয়ে ৪-১ করেন তিনি। শেষ বাঁশি বাজার এক মিনিট আগে নিজের দ্বিতীয় গোল করে পরাজয়ের ব্যবধান কমান সেই আগুয়েরোই।

ক্রিস্টাল প্যালেসের পর রেড ডেভিলদের কাছে এই হারে সিটির লিগ শিরোপা স্বপ্ন প্রায় শেষের পথে। ৩২ ম্যাচ শেষে ৩১ পয়েন্ট তাদের। টেবিলের চার নম্বরে তারা। ৩১ ম্যাচ খেলে ৭৩ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষ দল হোসে মরিনহোর চেলসি। এক ম্যাচ বেশি খেলে ৬৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল। ৩২ ম্যাচ খেলে ৬৫ পয়েন্ট সংগ্রহ করে টেবিলের তিন নম্বরে ম্যানইউ।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়