ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল
ঢাকা: টাইগারদের বিপক্ষে পূর্ণাঙ্গ একটি সিরিজ খেলতে সোমবার দুপুরে ঢাকায় পৌঁছাছে পাকিস্তান ক্রিকেট দল। দুপুর ১২টা ১৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারা এসে পৌঁছায়। এসময় পাকিস্তানের ক্রিকেট দলের পক্ষে কেউ মিডিয়ার সাথে কথা বলেনি।
বিমানবন্দর থেকে নেমেই পাকিস্তান ক্রিকেট দল সরাসরি হোটেল সোঁনাগাওয়ে চয়ে যায়। মঙ্গলবার থেকে তারা মিরপুরে অনুশীলন করবে। আসন্ন সফরে টাইগারদের বিপক্ষে তিনটি ওয়ানডে, একটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে পাকবাহিনী। এর আগে ১৫ এপ্রিল ফতুল্লায় বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে এ ক্রিকেট দল।
টাইগারদের বিপক্ষে আসন্ন সিরিজকে সামনে রেখে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য আলাদা আলাদা দল ঘোষণা করেছে পিসিবি। বাংলাদেশের বিপক্ষে সিরিজে তিন ফরম্যাটের দলেই রয়েছেন সদ্য নির্বাসন থেকে দলে ফেরা স্পিনার সাঈদ আজমল। অন্যদিকে বোলিং অ্যাকশনের ক্লিয়ারেন্স না পেলেও তিন সংস্করণেই আছেন অলরাউন্ডার মোহাম্মদ হাফিজও।
উল্লেখ্য, বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে পাকিস্তান দলকে নেতৃত্ব দেবেন আজহার আলি, টি-টোয়েন্টিতে শহীদ আফ্রিদি আর টেস্টে মিসবাহ উল হক।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এটিএস
নিউজবাংলাদেশ.কম








