সোমবার দুপুরে ঢাকায় পৌঁছাবে পাকিস্তান
ঢাকা: বাংলাদেশের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ খেলতে সোমবার দুপুরে ঢাকায় পৌঁছাবে পাকিস্তান ক্রিকেট দল।
রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম নিউজবাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেন। আসন্ন সফরে টাইগারদের বিপক্ষে তিনটি ওয়ানডে, একটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে পাকরা।
আসন্ন সিরিজকে সামনে রেখে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য আলাদা আলাদা দল ঘোষণা করেছে পিসিবি। বাংলাদেশের বিপক্ষে সিরিজে তিন ফরম্যাটের দলেই রয়েছেন সদ্য নির্বাসন থেকে দলে ফেরা স্পিনার সাঈদ আজমল। অন্যদিকে বোলিং অ্যাকশনের ক্লিয়ারেন্স না পেলেও তিন সংস্করণেই আছেন অলরাউন্ডার মোহাম্মদ হাফিজও।
প্রসঙ্গত, বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে পাকিস্তান দলকে নেতৃত্ব দেবেন আজহার আলি, টি-টোয়েন্টিতে শহীদ আফ্রিদি আর টেস্টে মিসবাহ উল হক।
টেস্ট দল: মিসবাহ উল হক (অধিনায়ক), বাবার আজম, মোহাম্মদ হাফিজ, সামি আসলাম, আসাদ শফিক, আজহার আলি, ইউনিস খান, হারিস সোহেল, সাঈদ আজমল, ইয়াসির শাহ, জুলফিকার বাবর, সরফরাজ আহমেদ, ওয়াহাব রিয়াজ, জুনায়েদ খান, সোহেল খান এবং রাহাত আলি।
ওয়ানডে দল: আজহার আলি (অধিনায়ক), সামি আসলাম, সরফরাজ আহমেদ, মোহাম্মদ হাফিজ, আসাদ শফিক, ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান, হারিস সোহেল, শোয়েব মাকসুদ, সাঈদ আজমল, ইয়াসির শাহ, ওয়াহাব রিয়াজ, রাহাত আলি, ইহসান আলি ও সোহেল খান।
টি-টোয়েন্টি দল: শহিদ আফ্রিদি (অধিনায়ক), আহমেদ শেহজাদ, সরফরাজ আহমেদ, মোহাম্মদ হাফিজ, শোয়েব মাকসুদ, হারিস সোহেল, মোহাম্মদ রিজওয়ান, সাঈদ আজমল, সোহেল তানভির, সাদ নাসিম, ওয়াহাব রিয়াজ, সোহেল খান, উমর গুল এবং জুনায়েদ খান।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এফকে
নিউজবাংলাদেশ.কম








