বাংলাদেশ-পাকিস্তান সিরিজ
টিকিট বিক্রি শুরু ১৫ এপ্রিল
ঢাকা: বাংলাদেশ-পাকিস্তান হোম সিরিজের টিকিট বিক্রি শুরু হচ্ছে আগামী ১৫ এপ্রিল। রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।
ঢাকা ও খুলনায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) নির্দিষ্ট কিছু শাখায় টিকিট পাওয়া যাবে। ঢাকার বসুন্ধরা, বিজয়নগর, ও মিরপুরের দুটি শাখা থেকে টিকিট সংগ্রহ করা যাবে। আর খুলনার শাখা দুটি হলো খুলনা ও খান জাহান আলি শাখা। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য ইউক্যাশের মাধ্যমেও টিকিট কেনা যাবে।
ওয়ানডের জন্য টিকিটের ন্যূনতম মূল্য ধরা হয়েছে ১০০ টাকা, সর্বোচ্চ ৩ হাজার। আর টেস্টে সর্বনিম্ন টিকিটের দাম ২০ টাকা, সর্বোচ্চ ১ হাজার টাকা। অবশ্য নির্ধারিত দামের সাথে ১৫ শতাংশ ভ্যাট অন্তর্ভুক্ত করতে হবে।
প্রসঙ্গত, দুই দলের মধ্যে তিনটি ওয়ানডে, একটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলা হবে। ১৭, ১৯ ও ২২ তারিখ তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি ২৪ এপ্রিল। দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ২৮ এপ্রিল।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এফকে
নিউজবাংলাদেশ.কম








