News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:৩৮, ১২ এপ্রিল ২০১৫
আপডেট: ০০:০৯, ১৮ জানুয়ারি ২০২০

বাংলাদেশের বিপক্ষে ফেরা হচ্ছে না মালিকের

বাংলাদেশের বিপক্ষে ফেরা হচ্ছে না মালিকের


ঢাকা: শোয়েব মকসুদের ইনজুরি অভিজ্ঞ শোয়েব মালিকের সামনে নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছিল। বাংলাদেশের বিপক্ষেই টি-টোয়েন্টি সিরিজ দিয়েই জাতীয় দলে ফেরার কথা ছিল ৩৩ বছর বয়সী অলরাউন্ডারের। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নবনিযুক্ত নির্বাচক কমিটি বিকল্প হিসেবে কাউকেই অনুমোদন দিচ্ছে না। ফলে আপাতত আসন্ন বাংলাদেশ সফরে ফেরা হচ্ছে না মালিকের।

গত বছরের ডিসেম্বরে কবজির ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারেননি শোয়েব মকসুদ। বাংলাদেশ সিরিজের আগে ফের সেই একই ইনজুরি পাক ব্যাটসম্যানকে কাবু করে ফেলেছে। ফলে আগামী ২৪ এপ্রিলে অনুষ্ঠিতব্য টাইগারদের বিপক্ষের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ থেকে প্রত্যাহার করা হয়েছে মকসুদকে। এই অবস্থায় শূন্য জায়গা পূরণে শোয়েব মালিকের নাম সুপারিশ করেছিল শহীদ আফ্রিদি। কিন্তু পিসিবির নির্বাচক কমিটি টি-টোয়েন্টি অধিনায়কের ডাকে সাড়া দেয়নি।

প্রসঙ্গত, পিসিবির একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে ঘরের মাঠে জিম্বাবুয়ে সফরে ৫৯ টি-টোয়েন্টি খেলা শোয়েব মালিককে পাকিস্তান দলে ফেরানো হতে পারে। অবশ্য এর জন্য ঘরোয়া লিগে পারফর্ম করে যেতে হবে সাবেক পাকিস্তান অধিনায়ককে। সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়