সালমা ঝড়ে মোহামেডানের ঐতিহাসিক জয়
ঢাকা: প্রথমবারের মতো আয়োজিত ঢাকা প্রিমিয়ার ডিভিশন প্রমীলা ক্রিকেটের প্রথম দিনেই সালমা ঝড়।
শুক্রবার ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় টাইগার অধিনায়কের ব্যাটেই ৩১৬ রানের ঐতিহাসিক জয় পেয়েছে মোহামেডান। ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাবকে ভূপাতিত করেছে সাদা-কালো শিবির।
প্রমীলা ক্রিকেট লিগের উদ্বোধনী দিনে জাতীয় দলের অধিনায়ক সালমা মাত্র ৮৬ বলে ১৫০ রানের অবিশ্বাস্য এক ইনিংস খেলেছেন। ১২২ বল মোকাবেলা করে ১২৪ রান করেন ইতি মন্ডল। তাতে নির্ধারিত ৪০ ওভার ব্যাট করে দুই উইকেট হারিয়ে ৩৪৯ রান সংগ্রহ করে।
৩৫০ রানের বিশাল এই লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ২০.১ ওভারে মাত্র ৩৩ রানেই অলআউট হয় ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাব। রুমানা আহমেদ ৫ ওভারে মাত্র চার রানে একাই নেন তিনটি উইকেট।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এফকে
নিউজবাংলাদেশ.কম








