News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২৭, ২৬ ডিসেম্বর ২০২৫

ফুটবলের ‘পিকাসো’ জন রবার্টসন আর নেই

ফুটবলের ‘পিকাসো’ জন রবার্টসন আর নেই

জন রবার্টসন। ছবি: সংগৃহীত

নটিংহ্যাম ফরেস্টের সর্বজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ও ক্লাব কিংবদন্তি জন রবার্টসন আর নেই।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।

রবার্টসনের নান্দনিক ও সৃজনশীল খেলায় মুগ্ধ হয়ে প্রয়াত ইংলিশ কোচ ব্রায়ান ক্লাফ তাকে ‘পিকাসো’ নামে ডাকতেন। পরবর্তীতে তিনি ফুটবল বিশ্বে ‘ফুটবলের পিকাসো’ নামেই পরিচিতি লাভ করেন।

নটিংহ্যাম ফরেস্টের ইতিহাসে তার অবদান স্মরণীয় হয়ে আছে বিশেষ করে ইউরোপিয়ান কাপে। ১৯৮০ সালের ইউরোপিয়ান কাপ ফাইনালে জার্মান ক্লাব হামবুর্গের বিপক্ষে রবার্টসনের একমাত্র গোলেই শিরোপা ধরে রাখে ফরেস্ট। এর আগের বছর ইউরোপিয়ান কাপ জয়ের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

জাতীয় দলেও উজ্জ্বল সময় কাটান জন রবার্টসন। আন্তর্জাতিক অঙ্গনে ২৮ ম্যাচ খেলার পর তিনি পেশাদার ফুটবল থেকে অবসর নেন এবং পরবর্তীতে কোচিং পেশায় যুক্ত হন।

আরও পড়ুন: ছুটিতে মদ্যপান দোষের নয়, ইংল্যান্ড ক্রিকেটারদের পক্ষে মাইকেল ভন

তার মৃত্যুতে নটিংহ্যাম ফরেস্ট পরিবার ও ফুটবল বিশ্বে নেমে এসেছে শোকের ছায়া।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়