মেয়র পদে মিন্টুর ছেলেকেই সমর্থন দিচ্ছে বিএনপি
ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়ালকে সমর্থন দিচ্ছে বিএনপি।
বিষয়টি নিউজবাংলাদেশকে নিশ্চিত করেছেন বিএনপির সিটি নির্বাচন পরিচালনা স্টিয়ারিং কমিটির আহবায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এমাজউদ্দিন আহমদ।
তিনি নিউজবাংলাদেশকে বলেন, “শুক্রবার ঢাকা উত্তর-দক্ষিণ সিটি করপোরেশন কাউন্সিলরদের তালিকা প্রকাশ করা হবে।”
তিনি জানান, দল যাদের সমর্থন দেবে না, তাদের নির্বাচন থেকে সরে আসতে ফোনে জানিয়ে দেয়া হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/আরআর/এটিএস
নিউজবাংলাদেশ.কম








