উত্তরের আ.লীগ সমর্থিত কাউন্সিল প্রার্থীরা
ঢাকা: আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ৩৬টি আসনে নিজেদের সমর্থিত কাউন্সিলরের নাম ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। একইসঙ্গে সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেছে দলটি। মেয়র প্রার্থী হিসেবে তারা আনিসুল হকের প্রতি সমর্থন জানিয়েছে অনেক আগেই।
বুধবার রাতে প্রতি ওয়ার্ডে একজন করে কাউন্সিলর এবং তিন ওয়ার্ড নিয়ে গঠিত সংরক্ষিত নারী ওয়ার্ডে একজন করে মোট ১২টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীর এ তালিকা প্রকাশ করা হয়।
তালিকা অনুযায়ী আ.লীগ সমর্থিত প্রার্থীরা হলেন- ওয়ার্ড নং ১- মো. আফছার উদ্দিন খান, ওয়ার্ড নং ২- মো. কদম আলী মাতবর, ওয়ার্ড নং ৩- কাজী জহিরুল ইসলাম মানিক, ওয়ার্ড নং ৪- জামাল মোস্তফা, ওয়ার্ড নং ৫- আব্দুর রউফ (নান্নু), ওয়ার্ড নং ৬- আতিকুল ইসলাম আতিক, ওয়ার্ড নং ৭- মো. মোবাশ্বের চৌধুরী, ওয়ার্ড নং ৮- কাজী টিপু সুলতান, ওয়ার্ড নং-৯ লুৎফর রহমান, ওয়ার্ড নং ১০- মো. আবু তাহের, ওয়ার্ড নং ১১- ওয়াহেদুর রহমান বাবুল, ওয়ার্ড নং ১২- শিরিন রোকসানা, ওয়ার্ড নং ১৩- নাজমুল আলম জুয়েল, ওয়ার্ড নং ১৪- মো. রেজাউল হক ভুঁইয়া, ওয়ার্ড নং ১৫- হাজী মো. আজমত দেওয়ান, ওয়ার্ড নং ১৬- মাহমুদা বেগম, ওয়ার্ড নং ১৭- ডা. জিন্নাত আলী, ওয়ার্ড নং ১৮- জাকির হোসেন বাবুল, ওয়ার্ড নং ১৯- মফিজুর রহমান মুক্তিযোদ্ধা, ওয়ার্ড নং ২০- হাজী মোহাম্মদ আসলাম, ওয়ার্ড নং ২১- মো. ওসমান গণি, ওয়ার্ড নং ২২- হাজী মো. লিয়াকত আলী, ওয়ার্ড নং ২৩- ফয়সাল বাশার (ফুয়াদ), ওয়ার্ড নং ২৪- শফি উল্লাহ শফি, ওয়ার্ড নং ২৫- শেখ মুজিবুর রহমান, ওয়ার্ড নং ২৬- মো. শামীম হাসান, ওয়ার্ড নং ২৭- ফরিদুর রহমান খান ইরান, ওয়ার্ড নং ২৮- ফোরকান হোসেন, ওয়ার্ড নং ২৯- সলিমুল্লাহ (সলু), ওয়ার্ড নং ৩০- আরিফুর রহমান তুহিন, ওয়ার্ড নং ৩১- মো. ইমতিয়াজ খান বাবুল, ওয়ার্ড নং ৩২- হাবিবুর রহমান মিজান, ওয়ার্ড নং ৩৩- শেখ বজলুর রহমান, ওয়ার্ড নং ৩৪- আবু তাহের খান, ওয়ার্ড নং ৩৫- মো. মোক্তার সরদার এবং ওয়ার্ড নং ৩৬- এ তৈমুর রেজা খোকন।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা হলেন- ওয়ার্ড নং ১, ১৭ ও ১৮- শাহনাজ পারভীন মিতু, ওয়ার্ড নং ৪, ১৫, ও ১৬- নাসিমা হক, ওয়ার্ড নং ২, ৩ ও ৫- সালমা কামাল, ওয়ার্ড নং ৬, ৭ ও ৮- রাশিদা আক্তার ঝর্ণা, ওয়ার্ড নং ৯, ১০ ও ১১- রাজিয়া সুলতানা ইতি, ওয়ার্ড নং ১২, ১৩ ও ১৪- শামসুন নাহার লাভলী, ওয়ার্ড নং ১৯, ২০ ও ২১- খালেদা বাহার বিউটি, ওয়ার্ড নং ২২, ২৩ ও ৩৬- মোসা. ফজিলাতুন্নেছা লাকী, ওয়ার্ড নং ২৪, ২৫ ও ৩৫- নাজমুন নাহার হেলেন, ওয়ার্ড নং ২৬, ২৭ ও ২৮- শামীমা রহমান, ওয়ার্ড নং ২৯, ৩০ ও ৩২- সৈয়দা রোজিনা আক্তার এবং ওয়ার্ড নং ৩১, ৩৩ ও ৩৪- এ সারওয়ার ডেইজী।
তবে প্রতিটি ওয়ার্ডেই আ.লীগের একাধিক নেতাকর্মী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তাদের কেউ কেউ প্রার্থিতা প্রত্যাহার করার ঘোষণা দিলেও অনেকে দলের কথা না মেনেই নির্বাচনে অংশ নেবেন বলে জানা গেছে।
আগামীকাল বৃহস্পতিবার দক্ষিণেরও একটি তালিকা প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
নিউজবাংলাদেশ.কম/এমএ/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








