খালেদা জিয়ার বাসভবনে পুলিশি নিরাপত্তা
ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজার নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।
সোমবার রাতে সাত সদস্যের পুলিশের একটি দল খালেদা জিয়ার বাসার সামনে অবস্থান নেয়।
চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করে বলেন, “ম্যাডাম বাসায় ফেরার কারণে তার নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের একজন উপপরিদর্শকের (এসআই) নেতৃত্বে ছয়জন পুলিশ কনস্টেবলের একটি দল খালেদা জিয়ার বাসার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন।”
দিদার জানান, “এতদিন ম্যাডাম বাসায় না থাকার কারণে পুলিশ প্রত্যাহার করা হয়েছিল। এখন তিনি বাসায় ফেরায় তার নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।”
এর আগে গত ১ মার্চ ওই বাসা থেকে পুলিশ প্রত্যাহার করে নেয় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
নিইজবাংলাদেশ.কম/আরআর/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








