News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:১৯, ৭ এপ্রিল ২০১৫
আপডেট: ২৩:৪৩, ১৭ জানুয়ারি ২০২০

প্রচারাভিযান শুরু করলেন সাকি

প্রচারাভিযান শুরু করলেন সাকি

ঢাকা: ঢাকা উত্তর সিটির মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারাভিযান শুরু করেছেন গণতান্ত্রিক বাম মোর্চার অন্যতম নেতা ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।

মঙ্গলবার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর ভাসানটেক বস্তি থেকে তিনি এ প্রচারাভিযান শুরু করেন।

সকালে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে জোনায়েদ সাকির সঙ্গে অংশ নেন দেশের বিশিষ্ট নাগরিক ও নানা শ্রেণী-পেশার মানুষ।

‘আগামীর ঢাকা-সকলে মিলে’ এই স্লোগানে শুরু হয় এ প্রচারাভিযান।

নিউজবাংলাদেশ.কম/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়