ঝিনাইদহে বিএনপি-জামায়াতের ৮ নেতাকর্মী আটক
ঝিনাইদহ: ২০ দলীয় জোটের ডাকা চলমান হরতাল-অবরোধে নাশকতার আশঙ্কায় বিএনপি ও জামায়াত-শিবিরের আট নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে বিএনপির দুই, জামায়াতের পাঁচ ও শিবিরের এক নেতাকর্মী রয়েছে।
সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার হাসানুজ্জামান নিউজবাংলাদেশকে জানান, নাশকতার আশংকায় পুলিশ জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালায়। সেসময় হরিণাকুন্ডু উপজেলা থেকে বিএনপির এক, জামায়াতের তিন, শৈলকুপা উপজেলা থেকে বিএনপির এক, মহেশপুর উপজেলা থেকে জামায়াতের দুই ও কালীগঞ্জ উপজেলা থেকে শিবিরের এক কর্মীকে আটক করে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
নিউজবাংলাদেশ.কম/এজে/এফই
নিউজবাংলাদেশ.কম








