খালেদা জিয়ার সাথে কাজী জাফরের সাক্ষাৎ
ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমেদ।
সোমবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে খালেদা জিয়ার গুলশানস্থ বাসভবনে প্রবেশে করে বিএনপি নেত্রীর সাথে সাক্ষাৎ শেষে সন্ধ্যা পৌনে আটটার দিকে বেরিয়ে আসেন তিনি।
এ সময় দীর্ঘ ১ ঘণ্টা খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন জাফর।
খালেদা জিয়ার বাসভবন থেকে বেরিয়ে আসার সময় সাংবাদিকরা বৈঠকে আলোচনার বিষয়বস্তু জানতে চাইলে তাদের প্রশ্নের কোনো জবাব না দিয়েই চলে যান কাজী জাফর।
নিউজবাংলাদেশ.কম/আরআর/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








