News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:২১, ৬ এপ্রিল ২০১৫
আপডেট: ২৩:৪৪, ১৭ জানুয়ারি ২০২০

ছেলের কবর জিয়ারত করলেন খালেদা জিয়া

ছেলের কবর জিয়ারত করলেন খালেদা জিয়া

ঢাকা: দাফন করার ৬৯ দিন পর বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত ও মোনাজাত করে দোয়া করলেন তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

কোকো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে।

সোমবার বিকেল পাঁচটা ৫০ মিনিটে বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর কবরের পাশে দাঁড়িয়ে তিনি এ মোনাজাত করেন।

ওলামাদলের সভাপতি এমএ মালেক মোনাজাত পরিচালনা করেন।

এ সময় দলের নেতাকর্মী ও নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন।

কবর জিয়ারতের সময় খালেদা জিয়ার সঙ্গে উপস্থিত ছিলেন-বিএনপি স্থায়ী কমিটির  সদস্য লে.জে. (অবসরপ্রাপ্ত) মাহাবুবুর রহমান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, চেয়ারপারসনের উপদেষ্টা মীর নাসির, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সাবিহ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট খন্দকার মাহবুব উদ্দিন খোকন, সহ মহিলা সম্পাদক নুরে আরা সাফা, শিরিন সুলতানা, নির্বাহী কমিটির সদস্য শামা ওবায়েদ, খালেদা ইয়াসমিন, কৃষকদল নেতা শাজাহান মিয়া সম্রাট, মহিলাদল নেত্রী সুলতানা রহমান প্রমুখ।

উল্লেখ্য, চলতি বছরের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় মারা যান আরাফাত রহমান কোকো। পরে তাকে ঢাকায় এনে ২৭ জানুয়ারি রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়। ওই সময় খালেদা জিয়া তার নিজ কার্যালয়ে কার্যত ‘অবরুদ্ধ’ ছিলেন। রোববার আদালতে হাজিরা দেয়াকে কেন্দ্র করে তিনি তার বাসভবন ‘ফিরোজা’তে ফিরে যান। বাসায় ফেরার পরই তিনি ছেলের কবর জিয়ারত করার সিদ্ধান্ত নেন।

নিউজবাংলাদেশ.কম/আরআর/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়