আন্দোলন করে জঙ্গি নেত্রীর মর্যাদা পেয়েছেন খালেদা
ঢাকা: গত তিন মাস আন্দোলন করে খালেদা জিয়া জঙ্গি নেত্রীর মর্যাদা পেয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রাকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের হল রুমে আওয়ামী সাংস্কৃতিক পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
`চলমান রাজনীতি ও ধ্বংসাত্মাক কর্মকান্ড পরিহার` শীর্ষক ওই আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "আন্দোলন করে বিএনপির অর্জন দুইটি। প্রথমত, তিন মাসের আন্দোলনে ১৫০ মানুষের লাশ এবং দ্বিতীয়ত, বিএনপির নেত্রী খালেদার জঙ্গি নেত্রীর মর্যাদা লাভ।
খালেদা জিয়া আদালতে নয় শেখ হাসিনা ও দেশবাসীর কাছে আত্মসমর্পন করেছে মন্তব্য করে তিনি বলেন, এর মধ্য দিয়ে খালেদা চিরতরে ধ্বংসের রাজনীতি বন্ধ করবেন এবং শান্তির পথে আসবেন।
জনগনকে সজাগ থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, খালেদা ঘরে ফিরে গেছেন, কিন্তু তার হিংস্র থাবা থেকে এখনও দেশের মানুষ নিরাপদ নয়।
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা কামারুজ্জামানের রায় সম্পর্কে তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার একটি চলমান প্রক্রিয়া এবং এক এক করে প্রত্যেকটি বিচারের কর্যক্রম চলবে। কারণ যুদ্ধাপরধীদের বিচার দেশবাসীর কাছে আওয়ামী লীগের ওয়াদা ছিলো।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন আওয়ামী সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক সামিল সরকার সবুজ, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার, অধ্যক্ষ শাহাজান আলম সাজু প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/টিএ/এসজে
নিউজবাংলাদেশ.কম








