News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:২০, ৫ এপ্রিল ২০১৫
আপডেট: ০০:২৬, ১৯ জানুয়ারি ২০২০

আজই গুলশান কার্যালয়ে যাচ্ছেন খালেদা

আজই গুলশান কার্যালয়ে যাচ্ছেন খালেদা

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রোববার রাতে গুলশান কার্যালয়ে যাচ্ছেন। এমসয় বিএনপির সিনিয়র নেতা ও আইনজীবীরা তাঁর সঙ্গে দেখা করবেন।

দলীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে গুলশান কার্যালয়ে যাবেন খালেদা। এ সময় তিনি উপস্থিত নেতা-কর্মীর সাথে সিটি নির্বাচন নিয়ে আলোচনা করবেন।

প্রসঙ্গত, গুলশান কার্যালয়ে টানা ৯২ দিন অবস্থানের পর আজই (রোববার) বাসায় ফিরেছেন খালেদা জিয়া। দুপুর ১২টা ২০ মিনিটে গুলশানে ভাড়াবাসা ফিরোজায় প্রবেশ করেন তিনি।

এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বকশিবাজারে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করেন তিনি। এদিন মামলা দুটিতে জামিন লাভ করেন ৩৮ দিন গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে থাকা সাবেক এ প্রধানমন্ত্রী।

নিউজবাংলাদেশ.কম/আরআর/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়