গুলশান কার্যালয় ছাড়লেন বিএনপি নেতারাও
ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তাঁর রাজনৈতিক কার্যালয় ত্যাগ করার আগেই নিরাপদে চলে গেছেন তাঁর সাথে অবস্থানরত বিএনপি নেতাকর্মীরা।
রোববার সকাল ১০টার কিছু আগে তাঁর গুলশানের কার্যালয় ছাড়েন খালেদা। গত ৩ মাস ধরে ওই কার্যালয়ে চেয়ারপারসন অবস্থান করায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও ভাইস-চেয়ারম্যান সেলিমা রহমানসহ আরো কয়েকজন নেতাও সেখানে অবস্থান করছিলেন।
তিন মাস পর রোববার সকালে খালেদা জিয়া বের হয়ে যাওয়ার আগেই নেতারা কার্যালয় ছাড়েন। বর্তমানে কার্যালয়ের স্টাফরাই আছেন সেখানে।
প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় হাজিরা দিতে রাজধানীর বকশি বাজারের আলিয়া মাদরাসা মাঠে অবস্থিত বিশেষ আদালতের উদ্দেশে গুলশান কার্যালয় থেকে রওয়ানা দেন খালেদা জিয়া।
নিউজবাংলাদেশ.কম/আরআর/এফই
নিউজবাংলাদেশ.কম








