News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:১৮, ৩ এপ্রিল ২০১৫
আপডেট: ২৩:২৪, ১৮ জানুয়ারি ২০২০

৩ আসনই দখলে নিতে হবে: এমাজ উদ্দীন

৩ আসনই দখলে নিতে হবে: এমাজ উদ্দীন

ঢাকা: আসন্ন ঢাকা ও চট্রগ্রাম  সিটি কর্পোরেশন নির্বাচনে ৩ টি আসনই জয়ের মাধ্যমে দখলে নেওয়ার আহবান করেছেন জিয়া কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. এমাজ উদ্দীন আহমদ।

শুক্রবার ঢাকা রিপোর্টাস ইউনিটির গোল টেবিল মিলনায়তনে জিয়া কল্যাণ পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহবান জানান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “প্রত্যেকটি ওয়ার্ডে জয় লাভ করার জন্য আমরা প্রস্তুত হব। চট্রগ্রামে ৫০১ জনের কমিটি করা হয়েছে। ঢাকাতেও ১০০১ জনের কমিটি করা হবে। প্রত্যেকটি আসন যদি হস্তগত করা যায় তহেলে পরবর্তি বিজয়গুলো হস্তগত করা সহজ হবে।”

‘সমতল মাঠ বলতে কি বুঝায় তা প্রধানমন্ত্রী বুঝেন না’ উল্লেখ করে তিনি বলেন, একজন ভোটার যাকে খুশি তাকে ভোট দিবে এটা হচ্ছে সমতল মাঠের একটা অংশ। আরেকটা অংশ হচ্ছে প্রার্থী যেনো সকলের সাথে মিলিত হতে পারে, মিছিল-মিটিং সমাবেশ করতে পারে। আইন শৃঙ্খলা বাহিনী যেন কোনো ভোটার বা প্রার্থীকে বাঁধা না দেয়া।

৫ জানুয়ারীর  জাতীয় নির্বাচনে জয়ী ১৫৪ জন সংসদ সদসকে উদ্দেশ্য করে তিনি বলেন, আত্ম সম্মানবোধ সম্পন্ন এক জন ব্যক্তি যখন শপথ নেয় । তিনি কি চিন্তা করেননি আমি কিভাবে শপথ নিই। আমি তো ভোটারের ভোট পাইনি। বিরোধী দলের আন্দোলনের অগ্রপথিক হিসেবে তাদের থাকা উচিত ছিলো। যদি সুযোগ পাই ১৫৪ জন কিভাবে শপথ নেয় এর উত্তর চাইবো।

ইয়াজ উদ্দীন বলেন, “আমার হিসেব মতে নির্বাচনে ১৪৪ জন সংসদ সদস্য তার ৩৯টি আসনে কোনো ভোট পড়েনি। নির্বাচন কমিশন বলছে ৪০ শতাংশ ভোট পড়েছে। তাহলে আমি বলবো বাকি ৬০ শতাংশ ভোটার ভোট দিতে পারেনি এটা কি নৈতিকতার দিক থেকে সঠিক। পৃথিবীর কোথাও এটা গ্রহণযোগ্য নয়।”

তিনি বলেন, “৫ জানুয়ারীর নির্বাচনের মত যদি আসন্ন সিটি কর্পোরেশন  নির্বাচন হয় তাহলে লোকে ছি ছি করবে। আমরা চাইবো আইন মাফিক যাতে নির্বাচন হয়।”       
জিয়া কল্যাণ পরিষদের সভাপতি রাজিজ খান ঝুনুর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সদস্য সচিব মোজাম্মল হক, বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আবেদ রাজা প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/টিএ/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়