সিটি নির্বাচন
মনোনয়ন বাতিল করায় মিন্টু-পিন্টুর আপিল
ঢাকা: ঢাকা উত্তর সিটিতে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য রিটার্নিং কার্যালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছেন আবদুল আউয়াল মিন্টু ও নাসির উদ্দিন আহমেদ পিন্টু।
বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এসে তাদের আইনজীবীরা এসব আপিল করেন। কমিশনার জিল্লার রহমান এসব অপিল গ্রহণ করেন। আগামী শনিবার বিকেলে এই আপিল শুনানি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
এর আগে আবদুল আউয়াল মিন্টুর পক্ষে বিকেল সাড়ে ৪টায় তার আইনজীবী এসানুর রহমান আপিল করেন। এসময় মিন্টুর ছোট ছেলে তাফসির আউয়াল উপস্থিত ছিলেন। জানা গেছে, আবদুল আউয়াল মিন্টুর সমর্থনকারী ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভোটার না হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।
অন্যদিকে, বিকেল ৫টায় পিন্টুর পক্ষে তার আইনজীবী আমিনুল ইসলাম কমিশনারের কার্যালয়ে এসে আপিল করেন। বিডিআর বিদ্রোহের মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় পিন্টুর মনোনয়ন বাতিল করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদ।
নিউজবাংলাদেশ.কম/এমএ/এমএম
নিউজবাংলাদেশ.কম








