চট্টগ্রামে গ্রেফতার ৭
চট্টগ্রাম: হরতাল-অবরোধে নাশকতা সৃষ্টির অভিযোগে চট্টগ্রামে বিএনপি-জামায়াত ও শিবিরের সাত কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার সীতাকুণ্ড, লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলায় রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাছান বিষয়টি নিশ্চিত করে বলেন, তিন উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি, জামায়াত ও শিবিরের সাত কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এফই
নিউজবাংলাদেশ.কম








