News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৩০, ১০ এপ্রিল ২০১৫
আপডেট: ০২:৩৫, ১৯ জানুয়ারি ২০২০

সিটি নির্বাচনে স্বেচ্ছাসেবক দলের ১৬ টিম

সিটি নির্বাচনে স্বেচ্ছাসেবক দলের ১৬ টিম

ঢাকা : ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচারণার জন্য ১৬টি টিম গঠন করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি। দল সমর্থিত প্রার্থীর পক্ষে সর্বাত্মক নির্বাচনী প্রচারণা চালানোর জন্য এসব টিম গঠিত হয়।

শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসের শাহজাহান পুরের বাসায় সংগঠনের সিনিয়র সহসভাপতি মুনির হোসেনের সভাপতিত্বে এ এসব টিম গঠিত হয়।

সভায় মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি সাইফুল ইসলাম পটু, মারুফ আল হাসান, আসাদুজ্জামান নেছার, জিয়াউল হক শাহী, অ্যাডভোকেট জহির রায়হান জসিম, আবু তাহের পাটোয়ারী, তাজুল ইসলাম তাজ, যুগ্ম-সম্পাদক সাদরেজ জামান, কাজী রহমান মানিক, আমিনুল ইসলাম, আশরাফুর রহমান, কামরুজ্জামান বিপ্লব, লিটন মাহমুদ, রফিক হাওলাদার, কাদের হালিমী, সাহাবুদ্দিন ফারুক, দফতর সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু, কোষাধ্যক্ষ সৈয়দ রফিকুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল, আক্রামুজ্জামান টুকন, এম জি মাসুম রাসেল, রফিকুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/আরআর/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়