News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:৩৬, ১০ এপ্রিল ২০১৫
আপডেট: ০২:৩২, ১৯ জানুয়ারি ২০২০

নির্বাচনের ১ সপ্তাহ আগে সেনা মোতায়েনের দাবি

নির্বাচনের ১ সপ্তাহ আগে সেনা মোতায়েনের দাবি

ঢাকা: প্রার্থী ও ভোটারদের নিরাপত্তার জন্য সিটি নির্বাচনের এক সপ্তাহ আগে সেনাবাহিনী মোতায়েনের দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমদ।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল আয়োজিত ‘গুম, খুন, অপহরণ, গ্রেফতার আতঙ্কের প্রেক্ষাপটে সিটি কর্পোরেশন নির্বাচন’ শীর্ষক সেমিনারে তিনি এ দাবি করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “অস্বাভাবিক অবস্থায় দেশে সিটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচন যাতে সুষ্ঠু হয়, ভোটাররা যাতে তাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারে সেই পরিবেশ সৃষ্টির দায়িত্ব নির্বাচন কমিশনের। এ দায়িত্ব পালনে তারা যদি ব্যর্থ হয় তাহলে শুধু দেশের মানুষ নয় সারা বিশ্ব তাদেরকে ধিক্কার দিবে।”

তিনি বলেন, “আমরা কোনো অভিযুক্ত ব্যক্তিকে ছেড়ে দিতে বা মুক্তি দিতে বলব না। কিন্তু একজনের বিরুদ্ধে মামলা করতে গিয়ে আরো হাজার হাজার ব্যক্তিকে আসামি করে পুলিশ যে ব্যবসা করছে তা বন্ধ করতে হবে। আগামী ২৮ তারিখের নির্বাচনের আগে তাদের জামিন দিতে হবে, যাতে সবাই নিজ প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে পারে।

বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিলের সভাপতি এম এ হালিমের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন স্বাধীনতা ফোরামের আহবায়ক আবু নাসের মো. রহমত উল্লাহ, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হায়দার আলী, হাজী লিটন প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/টিএ/এফই/এএইচকে

 

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়