News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৫৩, ৯ এপ্রিল ২০১৫
আপডেট: ০১:৩০, ১৯ জানুয়ারি ২০২০

আত্মসমর্পণ করে বাসায় ফিরেছেন খালেদা: গণপূর্তমন্ত্রী

আত্মসমর্পণ করে বাসায় ফিরেছেন খালেদা: গণপূর্তমন্ত্রী

মিরসরাই: শুধু আদালতে নয়, দেশবাসীর কাছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আত্মসমর্পণ করে বাসায় ফিরেছেন বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

বৃহস্পতিবার দুপুরে মিরসরাই সদরের মীর কমিউনিটি সেন্টারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত ‘প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে মতবিনিময় সভা’য় তিনি এ মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “গুলশান কার্যালয়ে বসে খালেদা জিয়া পেট্রলবোমা মেরে মানুষ হত্যার নির্দেশ দিয়ে ১৫০ জন মানুষ হত্যার পর আদালতে আত্মসমর্পণ করে ঘরে ফিরেছেন। শুধু আদালতে নয়, প্রতিরোধের মুখে তিনি দেশবাসীর কাছেও আত্মসমর্পণ করেছেন।”

মন্ত্রী আরো বলেন, “খালেদা জিয়া বলেছিলেন সরকার পতন না করা পর্যন্ত তিনি বাসায় ফিরবেন না। কিন্তু পরাজয় মেনে নিয়ে লেজ গুটিয়ে তিনি বাসায় ফিরেছেন।”

এ সময় আরো বক্তব্য রাখেন, উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জসীম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ আতাউর রহমান, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ইয়াসমিন শাহীন কাকলী প্রমুখ।

মতবিনিময় সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগীত পরিবেশন করেন, মুহম্মদ আশরাফ হোসেন, মোহাম্মদ হাসান, লিপিকা রায়, উৎপল দে প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়