জামিনে মুক্তি পেলেন যুবদল সভাপতি আলাল
ঢাকা: যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কাশিমপুর-১ কারাগার থেকে তিনি বের হন।
নিউজবাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার।
উল্লেখ্য, গত ২৫ অক্টোবর মোহাম্মদপুরে নিজ বাসা থেকে যুবদলের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ অন্তত ৮০ জন নেতাকর্মীকে আটক করে মোহাম্মদপুর থানা পুলিশ।
সেই দিন সকালে কমিটি গঠন সংক্রান্ত কাজে আলালের বাসায় গেলে সেখান থেকে নেতাকর্মীদের আটক করে মোহাম্মদপুর থানা পুলিশ।
নিউজবাংলাদেশ.কম/আরআর/এটিএস
নিউজবাংলাদেশ.কম








