News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:১৫, ৯ এপ্রিল ২০১৫
আপডেট: ০১:৩০, ১৯ জানুয়ারি ২০২০

সরে দাঁড়ালেন ১ মেয়র, ৬ কাউন্সিলর প্রার্থী

সরে দাঁড়ালেন ১ মেয়র, ৬ কাউন্সিলর প্রার্থী

ঢাকা: ঘোষিত তফসিল অনুযায়ী তিন সিটি নির্বাচনে বৃহস্পতিবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। নির্বাচন থেকে সরে দাঁড়াতে হলে আজকের মধ্যেই সংশ্লিষ্ট রিটার্নিং অফিস থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নিতে হবে। ইতোমধ্যে এক মেয়র প্রার্থী ও ছয় কাউন্সিলর প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে সরে দাঁড়িয়েছেন সিটি নির্বাচন থেকে।

শেষ পর্যন্ত কতজন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছে সে খবর জানা যাবে সন্ধ্যার মধ্যে। অবশিষ্ট প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিয়ে নির্বাচনের ব্যালট পেপার চূড়ান্ত করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জানা যায়, ঢাকা দক্ষিণ সিটি নির্বাচন থেকে মেয়র পদে বৈধতা পেয়েছিলেন ইমতিয়াজ আলম। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের সমর্থনপুষ্ট প্রার্থী। তবে বুধবার তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। এছাড়াও দক্ষিণের তিন কাউন্সিলর প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন।

উত্তরেও তিন কাউন্সিলর প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানা গেছে।

আগামীকাল শুক্রবার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়ার কথা রয়েছে। লটারির মাধ্যমে এ প্রতীক বরাদ্দ করা হবে বলেও জানা যায়।

নিউজবাংলাদেশ.কম/এমএ/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়