খালেদা জিয়ার সাথে সাকা’র স্ত্রী-পুত্রের সাক্ষাৎ
ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী ও ছেলে উম্মাম কাদের চৌধুরী।
বুধবার রাতে খালেদা জিয়ার গুলশানের বাসভবনে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন।
উল্লেখ্য, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০১১ সালের ৩ অক্টোবর সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে অগ্রগতি তদন্ত প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। একই বছরের ১৪ নভেম্বর আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) জমা দেয়া হয়। ১৮ নভেম্বর তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
গত ১ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর রায়ে তার বিরুদ্ধে আনা ২৩টি অভিযোগের মধ্যে ৯টি অভিযোগ প্রমাণিত হয়। বাকি ১৪টি প্রমাণিত হয়নি। এর মধ্যে ৩,৫,৬ এবং ৮ নম্বর অভিযোগে তাকে ফাঁসি দেওয়া হয়েছে। আর ২,৪,৭ অভিযোগে ২০ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া ১৭ এবং ১৮ নম্বর অভিযোগে ৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/আরআর/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








