News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:২৮, ৮ এপ্রিল ২০১৫
আপডেট: ২৩:৪৩, ১৭ জানুয়ারি ২০২০

খিলগাঁওয়ের যুবলীগ নেতা মারা গেছেন

খিলগাঁওয়ের যুবলীগ নেতা মারা গেছেন

ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ে সন্ত্রাসীদের হামলায় আহত যুবলীগ নেতা মোহাম্মদ আরিফ (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। বুধবার রাতে সন্ত্রাসীরা তাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করার চেষ্টা চালায়।

বুধবার রাত সোয়া আটটার দিকে খিলগাঁওয়ের জোড়াপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। আরিফ খিলগাঁওয়ের ২নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম-সম্পাদক।

বুধবার রাতে আরিফকে হাসপাতালে নিয়ে আসা পথচারী ফোরকান আলী জানান, জোড়াপুকুর এলাকায় দুটি মোটরসাইকেলে ৪ জন এসে আরিফকে লক্ষ্য করে প্রথমে এলোপাথাড়ি গুলি ছোঁড়ে। এসময় তার পেটে, পায়ে ও নিতম্বে গুলি লাগে। পরে সন্ত্রাসীরা তার বুকের বাস পাশে ছুরি মারে।

এ সময় পথচারীরা আরিফকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

জানা গেছে, আরিফ অ্যাডফার্ম ব্যবসায়ী। ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরে তাকে শুভ, মিঠু, ইমরান হত্যা করার চেষ্টা করেছে বলেও সে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই সেন্টু চন্দ্র দাসকে জানিয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এএইচ/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়