আহ্বায়ক এমাজ সচিব শওকত
বিএনপিপন্থী নির্বাচন কমিটি ঘোষণা
ঢাকা: ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের জন্য আদর্শ ঢাকা আন্দোলনের ব্যানারে বিএনপিপন্থী পেশাজীবীদের কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির নেতৃত্বে থাকবেন প্রফেসর ড. এমাজউদ্দীন আহমদ।
বুধবার গণমাধ্যমে প্রকাশের জন্য এমাজ উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আদর্শ ঢাকা আন্দোলনের সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদ অর্থাৎ স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে।
স্টিয়ারিং কমিটির সদস্যরা হচ্ছেন, আহবায়ক- প্রফেসর ড. এমাজউদ্দীন আহমদ, সদস্য- খন্দকার মাহবুব হোসেন, ডা. জাফর উল্লাহ চৌধুরী, ড. মাহবুব উল্লাহ, ড. আফম ইউসুফ হায়দার, মাহফুজ উল্লাহ, আনহ আখতার হোসেন, আবদুল হাই শিকদার, ফাহিমা নাসরিন মুন্নী ও সদস্য সচিব- শওকত মাহমুদ।
এছাড়া প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্যরা হলেন, আহবায়ক- মাহফুজ উল্লাহ, সদস্য সচিব- আবদুল হাই শিকদার, সদস্য- প্রকৌশলী হারুন-অর-রশীদ, ডা. রফিকুল ইসলাম বাচ্চু, ড. আখতার হোসেন, সৈয়দ আবদাল আহমেদ, এম আব্দুল্লাহ, ড. মামুন আহমেদ, কাদের গনি চৌধুরী, আহমেদ করিম, কৃষিবিদ একরাম, আবু নাসের রহমত উল্লাহ, শাহজাহান সাজু, দিদারুল আলম, শাহাবুদ্দিন শিকদার, হুমায়ুন কবির, বশির আল হেলাল, এস আল মামুন, কৃষিবিদ শেখ শফি শাওন, শাহাবুদ্দিন রেজা, ড. মোরশেদ হাসান খান, ফয়সাল আকবর, কাজী আসাদুজ্জামান ও সালাউদ্দীন শিশির।
দপ্তর উপকমিটির প্রধান সমন্বয়কারী- জাহাঙ্গীর আলম প্রধান, সদস্য সচিব- হাসান জাকির তুহিন ও জাহাঙ্গীর আলম মিন্টু, সদস্য- এরফানুল হক নাহিদ, রফিক লিটন ও নাহিদ নজরুল।
নিউজবাংলাদেশ.কম/আরআর/একে/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








