News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৪৭, ৮ এপ্রিল ২০১৫
আপডেট: ২৩:৪৩, ১৭ জানুয়ারি ২০২০

খালেদা বোমা হামলাকারীদের নিয়ে ভোট চাইবেন: হাছান মাহমুদ

খালেদা বোমা হামলাকারীদের নিয়ে ভোট চাইবেন: হাছান মাহমুদ

ঢাকা: খালেদা জিয়াকে জঙ্গিনেত্রী আখ্যায়িত করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, খালেদা জিয়া পেট্রল বোমা হামলাকারী বাহিনী নিয়ে নির্বাচনে ভোট চাইবেন। এই বাহিনীকে পাড়ায়-মহল্লায় প্রতিরোধ করুন।

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘হরতাল-অবরোধ, নৈরাজ্যের প্রতিবাদ’ শীর্ষক সমাবেশে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শুনেছি, খালেদা জিয়া নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন। তিনি তার পেট্রল বোমা হামলাকারী বাহিনী নিয়ে ঘুরে ঘুরে ভোট চাইবেন। অথচ আওয়ামী লীগের মন্ত্রীরা নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবে না, এতে কী করে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে?”
 
নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আওয়ামী লীগের মন্ত্রীরা যেন নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারে, সেই ব্যবস্থা গ্রহণ করুন।”

তিনি বলেন, “বিএনপি ঢাকা উত্তরে জঙ্গিদের অর্থায়নকারী আব্দুল আউয়াল মিন্টুকে মনোনয়ন দিতে চেয়েছিল। তার মনোনয়ন বাতিল হওয়ায় জঙ্গি পরামর্শদাতা মাহি বি চৌধুরীকে মনোনয়ন দিতে চায়। আর ঢাকা দক্ষিণে মনোনয়ন দেওয়া হয় জঙ্গি নেতা মির্জা আব্বাসকে।”

আওয়ামী লীগ কোনোভাবেই নির্বাচনকে প্রভাবিত করবে না উল্লেখ করে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, নজরুল ইসলাম নির্বাচনের আগেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইছেন। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, “বিএনপির সন্ত্রাসীরা যাতে ‍নির্বাচনে অংশ গ্রহণ করতে পারে, সেজন্য তাদের আগাম জামিনের চেষ্টা করছেন খন্দকার মাহবুব হোসেন। আদালতকে প্রভাবিত করার চেষ্টা অত্যন্ত দুঃখজনক।”

কামারুজ্জামান সম্পর্কে তিনি বলেন, “তার রিভিউ পিটিশনের রায় হয়েছে। পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলেই দণ্ডাদেশ কার্যকর হবে।”

সমাবেশে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আয়োজক সংগঠনের উপদেষ্টা হাসিবুর রহমান মানিক, আওয়ামী লীগ উপকমিটির সহ সম্পাদক এমএ করিম প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/টিএ/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়